Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ব্যারাকপুরে চালু হচ্ছে নতুন ৩টি বাস রুট! ধর্মতলা-কল্যাণী-কাঁচরাপাড়া যাওয়া আরও সহজ

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ ব্যারাকপুরবাসীর জন্য খুশির খবর। এবার পাল্টে যেতে পারে উত্তর ২৪ পরগনার এই শিল্পাঞ্চল ও সংলগ্ন এলাকার যোগাযোগ ব্যবস্থার চেহারা। পরিবহণ দফতরের (WB Transport Department) দায়িত্ব নেওয়ার পর ব্যারাকপুরে নতুন ৩টি বাস রুট (New Bus Route) চালু করার কথা জানালেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং।

    ব্যারাকপুরে কোন ৩টি বাস রুট চালু হচ্ছে? | (New Bus Route)

    তৃণমূল আমলে রাজ্যে বহু বাস রুট বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ ছিল। এতে সমস্যায় পড়েছিলেন বহু মানুষ। তবে এবার সেই অসুবিধা দূর করতে উদ্যোগী রাজ্যের নতুন সরকার। ব্যারাকপুর শিল্পাঞ্চল ও পার্শ্ববর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে যেমন নতুন ৩টি বাস রুট চালু করার পরিকল্পনা করা হয়েছে।

    আরও পড়ুনঃ ২০ সাংসদের নতুন ঠিকানা NCPI! কত টাকা আছে এই দলের তহবিলে?

    সম্প্রতি ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে এই বিষয়ে ঘোষণা করেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন, যাত্রীদের দীর্ঘদিনের দাবির দিকে নজর রেখে শীঘ্রই ব্যারাকপুর-ধর্মতলা, কাঁচরাপাড়া-ব্যারাকপুর ও কল্যাণী এইমস-ব্যারাকপুর অবধি সরকারি বাস পরিষেবা চালু করা হবে।

    অর্জুন জানান, নতুন ৩টি রুটে কমপক্ষে ২৫টি করে বাস চালানোর পরিকল্পনা করা হয়েছে। কল্যাণী এক্সপ্রেসওয়ের মাধ্যমে এই পরিষেবা পরিচালনা করা যায় কিনা, সেই বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সেই সঙ্গেই কল্যাণী এইমস-মুড়াগাছা অবধি সরকারি বাস পরিষেবা চালু করার চেষ্টা চালানো হচ্ছে।

    নতুন রুটগুলির পাশাপাশি পুরনো একটি রুট ফের চালু করার বিষয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন রাজ্যের পরিবহণমন্ত্রী। তিনি বলেন, কাঁচরাপাড়া-বিজপুর থেকে ব্যারাকপুর কোর্ট অবধি ৮৫ নং বাস রুট বন্ধ হয়ে যাওয়ায় বহু মানুষ সমস্যায় পড়েছিলেন। এই নিয়ে সংশ্লিষ্ট বাস রুটের মালিকদের সঙ্গে আলোচনা করা হয়েছে। দ্রুত পরিষেবা চালু করার বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।

    Barrackpore new bus route may start soon WB transport minister Arjun Singh big announcement

    অর্জুন বলেন, “রাজ্যে এই মুহূর্তে সরকারি বাসের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম রয়েছে। সেই কারণে আমার অন্যতম অগ্রাধিকার, সরকারি বাস পরিষেবা বাড়ানো। বিশেষত কল্যাণী রোডের বিস্তীর্ণ এলাকায় পর্যাপ্ত বাস পরিষেবা নেই। ফলে দীর্ঘদিন ধরে যাত্রীরা সমস্যায় পড়ছেন। সেই সমস্যা দূর করতে নতুন বাস রুট চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে”।

    রাজ্য সরকারের পরিকল্পনা মতো ব্যারাকপুরে এই নতুন ৩টি বাস রুট চালু হলে বহু মানুষের সুবিধা হবে। এতে ধর্মতলা-কল্যাণী-কাঁচরাপাড়া যাওয়া আরও সহজ হবে বলে মনে করছেন অনেকে।

    Click here to Read More
    Previous Article
    বাড়ল চিন্তা! অন্নপূর্ণা যোজনা নিয়ে বিস্ফোরক সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
    Next Article
    অবশেষে জারি হল গ্রেফতারি পরোয়ানা, নতুন চাপে অভিষেক ঘনিষ্ঠ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment