Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বাড়ল চিন্তা! অন্নপূর্ণা যোজনা নিয়ে বিস্ফোরক সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভাতা হয়েছে দ্বিগুন, আর কড়াকড়িও হয়েছে ডবল। অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) জন্য মোট বারো পাতার ফর্ম পূরণ করতে হচ্ছে মহিলাদের। সবমিলিয়ে রাজ্যজুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে বর্তমানে এই অন্নপূর্ণা যোজনা প্রকল্প। ইতিমধ্যেই এই যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। এবার কারা এই প্রকল্পের সুবিধা একেবারেই পাবেন না সেই নিয়ে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    অন্নপূর্ণা যোজনা নিয়ে কড়াকড়ি | Annapurna Yojana

    দুয়ারে সরকারের আদলে আজ ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত সমগ্র রাজ্য জুড়ে আয়োজিত হতে চলেছে ‘জনকল্যাণ শিবির’। রাজ্য ও কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্পগুলি মানুষের কাছে যাতে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যেই এই শিবিরগুলি। সোমবার পূর্ব মেদিনীপুরের রেয়াপাড়ার শিবিরে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে বিস্ফোরক সতর্কতা দেন মুখ্যমন্ত্রী।

    মুখ্যমন্ত্রী বলেন, “যাঁদের প্রয়োজন তথ্য, নথি খতিয়ে দেখে তাঁদেরকেই শুধু সরকারি বিভিন্ন উন্নয়নমূলক যোজনা দেওয়া হবে।” একইসাথে মুখ্যমন্ত্রী প্রশ্ন করে বলেন, “যেসব আবেদনকারী সন্তানদের টিকাকরণ করাননি, ভাবেন টিকাকরণ করালে জন্মের হার কমে যাবে। অথবা, সরকারি বা সরকার পোষিত কোনও স্কুলে পড়ান না তাঁদের কীসের জন্য আবার ‘অন্নপূর্ণা যোজনা’ প্রয়োজন?”

    মুখ্যমন্ত্রীর সাফ বার্তা , “যাঁদের অন্যান্য ক্ষেত্রে সরকারি সুবিধার দরকার নেই, শুধু অন্নপূর্ণা যোজনার টাকার প্রয়োজন, তাঁদের এই সুবিধা দেওয়া হবে না।” উল্লেখ্য, নিয়ম বলছে একক পরিবারই এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। নবান্নের উচ্চপদস্থ সূত্র মারফত খবর, যদি কোনও যৌথ পরিবারে দু’জন বিবাহিত দম্পতি আলাদাভাবে থাকেন এবং তাঁদের পৃথক রেশন কার্ডের পাশাপাশি আলাদা আধার কার্ড থাকে, তবে প্রযুক্তিগতভাবে তাঁদের সম্পূর্ণ পৃথক পরিবার হিসেবে ধরা হবে। এক্ষেত্রে দু’জনই প্রকল্পের সুবিধা পাবেন।

    জানা যাচ্ছে এই বিশেষ ক্ষেত্রে, উভয় পরিবারেরই বিবাহিত নারী প্রধানরা আলাদাভাবে আবেদন করতে পারবেন এবং দু’জনই আর্থিক সুবিধা পাবেন। দু’জনই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হবেন। অন্নপূর্ণার ১২ পাতার ফর্ম-ফিল আপ নিয়ে বিতর্ক শুরু হয়েছে প্রথম থেকেই। যদিও এই বিষয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, ১২ পাতার ফর্ম ডেটার জন্য। ফর্ম ফিল-আপ না করতে পারলে যে অন্নপূর্ণা যোজনার টাকা মিলবে না, তা নয়। আগামীদিনে এরকম আরও সরকারি প্রকল্প আসবে। সেই জন্যই এই ডেটা সরকারের দরকার।

    annapurna yojana(15)

    আরও পড়ুন: ইংল্যান্ড সিরিজের জন্য চলতি সপ্তাহেই ঘোষণা হবে টিম ইন্ডিয়ার ODI স্কোয়াড! সুযোগ পাবেন বিরাট-হার্দিক?

    রাজ্য সরকারের পোর্টাল https://socialsecurity.wb.gov.in/ওয়েসাইটে গিয়ে করতে হবে অন্নপূর্ণার জন্য আবেদন। এছাড়া অন্য কোনো পোর্টাল নেই। এই অন্নপূর্ণা যোজনা পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনকারীদের। এছাড়া অফলাইনেও আবেদন করা যাচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    ১৫ কোটি না হলে জয়েনিং বন্ধ! সিবিআই চার্জশিটে অভিষেককে নিয়ে বিষ্ফোরক তথ্য
    Next Article
    ব্যারাকপুরে চালু হচ্ছে নতুন ৩টি বাস রুট! ধর্মতলা-কল্যাণী-কাঁচরাপাড়া যাওয়া আরও সহজ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment