Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বুথে বিজেপি এজেন্টকে উধাও করে তার জায়গায় বসলেন তৃণমূল কর্মী, ধরা পড়তেই যা হল…

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের প্রথম দফার ভোট (West Bengal Assembly Election 2026) চলাকালীন মুর্শিদাবাদের ভরতপুরে এক অস্বাভাবিক ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, বিজেপির আসল বুথ এজেন্টকে সরিয়ে তার জায়গায় বসানো হয়েছে এক তৃণমূল কর্মীকে। বিষয়টি সামনে আসতেই বুথে উত্তেজনা ছড়ায়, এবং ঘটনাস্থলে পৌঁছতে হয় কুইক রেসপন্স টিমকেও। ঠিক কীভাবে এমনটা হল, তা নিয়ে উঠছে বড় প্রশ্ন।

    কীভাবে বুথে ‘ভুয়ো এজেন্ট’ (West Bengal Assembly Election 2026)?

    ভরতপুর বিধানসভা কেন্দ্রের প্রসাদপুর গ্রামের ১৮৬ নম্বর বুথে এই ঘটনা সামনে আসে। বিজেপি প্রার্থী অনামিকা ঘোষ বুথে গিয়ে দেখেন, তাঁদের নির্ধারিত বুথ এজেন্ট সেখানে নেই। অভিযোগ, ওই এজেন্টকে আগেই বুথ থেকে বের করে দেওয়া হয়েছে। তার জায়গায় বসে আছেন অন্য একজন ব্যক্তি, যিনি নাকি ভোট (West Bengal Assembly Election 2026) দিতে এসেছিলেন। বিজেপির দাবি, ওই ব্যক্তি তৃণমূল কর্মী এবং তাঁকেই বুথ এজেন্ট হিসেবে বসানো হয়েছিল।

    ঘটনা দেখেই ক্ষুব্ধ হয়ে ওঠেন অনামিকা ঘোষ। বুথের মধ্যেই প্রিজাইডিং অফিসারের সঙ্গে তাঁর তর্কাতর্কি শুরু হয়। কেন বৈধ পরিচয়পত্র ছাড়া একজনকে এজেন্টের জায়গায় বসতে দেওয়া হল, সেই প্রশ্ন তোলেন তিনি। বিজেপি প্রার্থীর আরও অভিযোগ, এই ঘটনার সঙ্গে প্রিজাইডিং অফিসারের ভূমিকা সন্দেহজনক। তাঁর কথায়, এটি শুধুই গাফিলতি নয়, বরং ভোট (West Bengal Assembly Election 2026) প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা।

    অন্যদিকে, যাকে ‘ভুয়ো এজেন্ট’ বলা হচ্ছে, তিনি জানান, তিনি আসলে ভোট (West Bengal Assembly Election 2026) দিতেই এসেছিলেন। তাঁর দাবি, তন্ময় রায় নামে এক ব্যক্তি তাঁকে ওই জায়গায় বসতে বলেন, এবং তিনি সেই মতোই বসেছিলেন।

    West Bengal Assembly Election 2026 Fake Booth Agent Row Sparks Tension in Bharatpur

    আরও পড়ুনঃ ভোট দিয়ে বেরিয়েই বিস্ফোরক শুভেন্দু! ক্ষোভ উগরে দিয়ে বলেই ফেললেন…

    প্রিজাইডিং অফিসার অবশ্য জানিয়েছেন, ইচ্ছাকৃতভাবে কোনও ভুল করা হয়নি। তবে এই ঘটনার পর প্রশ্ন উঠেছে, এত কড়া নিরাপত্তার মধ্যেও কীভাবে এমন ঘটনা ঘটল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কুইক রেসপন্স টিম এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে (West Bengal Assembly Election 2026)।

    Click here to Read More
    Previous Article
    রাজ্যজুড়ে গণতন্ত্রের উৎসব! বঙ্গে ভোট দেখতে বিদেশ থেকে এলেন প্রতিনিধিরা
    Next Article
    ভোটার স্লিপ না এলে দুশ্চিন্তা নয়, বাড়িতে বসেই অনলাইনে ডাউনলোড করুন এই পদ্ধতিতে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment