Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘বিচার করবে জনতা’, আয়কর হানা প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার

    5 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) আর হাতে গোনা কদিন বাকি। ভোটের আগে হঠাৎ করে তল্লাশি অভিযানকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। শুক্রবার আয়কর দপ্তর হানা দেয় তৃণমূল নেতা তথা রাসবিহারীর বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারের (Debasish Kumar) বাড়ি ও অফিসে।

    তল্লাশির পর দেবাশিসের (Debasish Kumar) বক্তব্য

    প্রায় ১৩ ঘণ্টা ধরে চলে তল্লাশি অভিযান। আয়কর আধিকারিকদের তল্লাশি শেষে বেরিয়ে এসে দেবাশিস কুমার স্পষ্ট ভাষায় জানান, “অভিযোগ কী আছে ওদের (আয়কর দফতর) জিজ্ঞাসা করুন। ওরা নথি দিলে আমি নিশ্চয়ই তাঁর উত্তর দেব।” ঠান্ডা মাথায় সংবাদমাধ্যমকে চুপ করাতে তার উত্তর, “বিশেষ সূত্রের অভিযোগের উত্তর আমি দেব না। অভিযোগ আমি লিখিত চাই। যা উত্তর দিতে হবে সেটা দেওয়ার আমার ক্ষমতা আছে।”

    উল্লেখ্য, ভোটের আবহে এপ্রিলের শুরু থেকেই তদন্তকারী সংস্থা নজরদারি বাড়াতে থাকে। জানা গেছে, দেবাশিস কুমারকে ১,৩ ও ৯ এপ্রিল তলব করা হয়েছিল। সেই ডাকে সাড়া দিয়ে তিনি হাজিরা দিয়েছিলেন সিজিও কমপ্লেক্সে। জিজ্ঞাসাবাদের পর তিনি প্রকাশ্যে কোনও কথা বলেননি, শুধু জানিয়েছিলেন দলের পক্ষ থেকেই সব জানানো হবে।

    এদিন আয়কর দপ্তরের তল্লাশির পর দেবাশিষ কুমার জানান, “এতে যদিও আমার সুবিধাই হল। আমার তো মনে হল, আমার মার্জিনটা বেড়ে গেল। এই যে আমাকে বারবার আটকে দেওয়া হচ্ছে, কেউ তাহলে সত্যিই ভিতু হয়ে পড়েছে।” তল্লাশির অভিজ্ঞতা নিয়ে ইতিবাচক সুরেই তিনি বলেন, “আমার যেটা সবথেকে ভাল লেগেছে, যে অফিসাররা ছিলেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানাই। অত্যন্ত ভাল ব্যবহার করেছেন।”

    নিজের রাজনৈতিক কাজকর্ম নিয়েও আত্মবিশ্বাসী তিনি। দেবাশিস জানান, “আমি পরিষ্কার এটা বলতে পারি, আমি পায়ে হেঁটে আমার বিধানসভা এলাকার ৯০% ঘিরে ফেলেছি। একদুটো দিন আটকে দিয়ে আমাকে মানুষের কাছে পৌঁছতে আটকানো যেতে পারে। তবে আমি সবসময় আছি, দু একদিন আটকে দিয়ে দেবাশিস কুমারকে ভোটের রাজনীতি দিয়ে কিছু করা যাবে না। আমি এতটা স্বচ্ছতা নিয়ে কাজ করি, ওরা যেখানে খুশি যেতে পারে, আমি তাতে বাধাও দেব না।”

    Trinamool candidate Debasish Kumar opens up about income tax raid

    আরও পড়ুন : ‘প্রচারে যাচ্ছি’ অজুহাতে ট্রাফিক আইনের ছাড়, শহরজুড়ে চলছে তৃণমূলের বাইক বাহিনীর দাপট

    বিধানসভা নির্বাচনী আবহে তাঁকে ঘিরে বারবার এমন পদক্ষেপ কী দলকে চাপ সৃষ্টি করার কোনো কৌশল, এই প্রশ্নের উত্তরে তিনি জানান,”আমি সংগঠনের লোক, কীভাবে এগুলো সামলাতে হবে আমি জানি। আমি কম কথার মানুষ, বেশি গুছিয়ে বলতে পারি না। মানুষই রায় দিয়ে দেবেন ৪ তারিখে। বিচার করবেন জনতা।” ভোটের আগে এই তল্লাশি ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল বলেই মনে করছেন অনেকে। তবে শেষ কথা বলবে জনগণই—এটাই বারবার তুলে ধরলেন দেবাশিস কুমার।

    Click here to Read More
    Previous Article
    সুপ্রিম রায়ের পরও বন্ধ দরজা! ট্রাইবুনালে ঢুকতেই পারলেন না ‘ডিলিটেড’ ভোটাররা
    Next Article
    প্রায় দুই দশক পর ! মনোজ আগরওয়াল-এর জেলা সফরকে নিয়ে বিশেষ ব্যবস্থা কেন্দ্রের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment