Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বাংলার ভোটে বড় লড়াই! ২৯২৬ প্রার্থী, চূড়ান্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন

    5 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে ধীরে ধীরে চূড়ান্ত পর্যায়ে পৌঁছচ্ছে গোটা প্রক্রিয়া। মনোনয়ন জমা, যাচাই-বাছাই থেকে শুরু করে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা, সব ধাপ শেষ। এবার জানা গেল ঠিক কতজন প্রার্থী এবার পশ্চিমবঙ্গের নির্বাচনে লড়ছেন। সেই সংখ্যাই এবার জানাল নির্বাচন কমিশন (Election Commission)। এতে স্পষ্ট, এবারের লড়াই বেশ জমজমাট হতে চলেছে।

    পশ্চিমবঙ্গে মোট প্রার্থীর সংখ্যা জানাল কমিশন (Election Commission)

    ভারতের নির্বাচন কমিশন (Election Commission) ১৪ এপ্রিল একটি প্রেস নোটে জানিয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচন এবং কিছু উপনির্বাচনের তফসিল আগেই ঘোষণা করা হয়েছিল। সেই অনুযায়ী ১৫ মার্চ আসাম, কেরালা, পুদুচেরি, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের ভোটের সূচি প্রকাশিত হয়। পশ্চিমবঙ্গে এবার ভোট হচ্ছে দুই দফায়। এর মধ্যে দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে ২৯ এপ্রিল। এই পর্যায়ের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল ৯ এপ্রিল। এরপর ১০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই করা হয় এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়সীমা ছিল ১৩ এপ্রিল বিকেল ৩টা পর্যন্ত।

    এই পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পর কমিশন (Election Commission) জানিয়েছে, প্রথম দফায় মোট ১,৪৭৮ জন প্রার্থী লড়াইয়ে রয়েছেন। অন্যদিকে দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১,৪৪৮। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনে মোট ২,৯২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    নির্বাচন কমিশনের (Election Commission) নিয়ম অনুযায়ী, রিটার্নিং অফিসাররা ১৯৬১ সালের নির্বাচন পরিচালনা বিধি মেনে সরকারি গেজেটে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবেন। পাশাপাশি প্রতিটি কেন্দ্রের মনোনয়ন, যাচাই ও প্রত্যাহার সংক্রান্ত সমস্ত নথি সিলমোহর করা খামে সংরক্ষণ করে রাখা হবে।

    ভোটারদের সুবিধার জন্যও কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া হয়েছে। ECINet অ্যাপের ‘Know Your Candidate’ বিভাগে গিয়ে সাধারণ মানুষ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, সম্পদ ও দায় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং হলফনামাও ডাউনলোড করতে পারবেন।

    Election Commission imposes strict ban on illegal gatherings ahead of West Bengal polls

    আরও পড়ুনঃ তৃণমূল কত আসন পাবে? হিসেব কষে সংখ্যা জানালেন অভিষেক

    এছাড়াও, ভোটের দিন ইভিএমের ব্যালট ইউনিটে প্রার্থীদের রঙিন ছবি, নাম, প্রতীক ও ক্রমিক নম্বর বড় হরফে দেখানো হবে, যাতে ভোটারদের কোনও অসুবিধা না হয় (Election Commission)।

    Click here to Read More
    Previous Article
    TMC -র একটাই আতঙ্ক Suvendu Adhikari , মমতার হারের শুরু ভবানীপুর থেকেই হবে
    Next Article
    রাজ্যের আবেদনে সম্মতি দিয়ে দিল সুপ্রিম কোর্ট, রাজ্য সরকারি কর্মীদের DA মামলায় বড় মোড়

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment