Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজকের রাশিফল ২৬ এপ্রিল, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

    দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

    মেষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। এই রাশির বিবাহিত ব্যক্তিরা শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। বাড়ির পরিবেশে আজ কোনও পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সেই বিষয়ে নিশ্চিত হন। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হওয়ায় আপনি ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটাতে পারবেন না। আপনি আজ একটি বৈবাহিক অনুষ্ঠানে যেতে পারেন। মদ্যপান থেকে বিরত থাকুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বাড়িতে নিয়মিত ধূপকাঠি জ্বালান।

    বৃষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং নিজের ওজনকে নিয়ন্ত্রণে রাখুন। শরীরচর্চার প্রতি মনোযোগ দিন। একজন বন্ধু আজ আপনার কাছ থেকে ঋণ চাইতে পারেন। শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনার ভালোবাসার মানুষ আজ আপনার কাজ থেকে কিছু চাইলেও আপনি তা দিতে পারবেন না। যেটি তাঁর খারাপ লাগতে পারে। ব্যস্ততার মধ্যেও আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। এই সময় আপনি একটি সৃজনশীল কাজ করতে পারেন। আপনি নিজের ত্রুটিগুলি সংশোধন করে ঘাটতিগুলি পূরণ করার চেষ্টা করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সাধু অথবা প্রতিবন্ধীদের খাটিয়া অর্পণ করুন

    মিথুন রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ দ্রুত অর্থ উপার্জন করতে চাইবেন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। আপনার আজ কোথাও রোমান্টিক সকরের সম্ভাবনা রয়েছে। আপনার কাছে থাকা অবসর সময়টিকে সঠিকভাবে কাজে লাগান। প্রিয়জনদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই ভগবান শিব ভৈরব এবং হনুমানজির আরাধনা করুন।

    কর্কট রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আজ আপনি কিছু ভালো পরামর্শ পেতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিন। অলসতা ত্যাগ করুন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে একদিন নুন ছাড়া খাবার খান।

    সিংহ রাশি: আপনি আজ একটি কাজে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। সন্তানদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ এমন একটি রেস্তোরাঁ যেতে পারেন যেখানে বিদেশি খাবার পাওয়া যায়। কোনও অপ্রয়োজনীয় কাজে অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে পুরুষরা কপালে লাল রঙের তিলক এবং মহিলারা লাল রঙের সিঁদুর লাগান।

    কন্যা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। কোথাও অর্থ বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। ভালোবাসার মানুষের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আপনার মূল্যবান জিনিসপত্রগুলির প্রতি অবশ্যই সতর্ক থাকুন। নাহলে, চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একজন পুরনো বন্ধুর সঙ্গে আজ আপনার সাক্ষাৎ ঘটবে। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে প্রতিদিন তুলসী পাতা খান।

    Ajker rashifal todays horoscope 26 April 2026.

    তুলা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে অবশ্যই পরিবারের সদস্যদের কাছ থেকে সাহায্য গ্রহণ করুন। অতিরিক্ত অর্থ আজ জমি বা বাড়ি কেনার কাজে ব্যবহার করুন। অন্যের সমালোচনা করা থেকে বিরত থাকুন। পরিবারের সবথেকে ছোট সদস্যের সঙ্গে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি আজ আপনার একটি গভীর অনুভূতি অথবা দুঃখ নিকট বন্ধু বা আত্মীয়ের সঙ্গে ভাগ করে নিতে পারেন। অর্ধাঙ্গিনীর একটি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই গুরুজন, শিক্ষক, আচার্য এবং বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন। এটি আপনার উপকারে আসবে।

    বৃশ্চিক রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনি যদি পরিবারের কোনও সদস্যের কাছ থেকে অর্থ ধার নিয়ে থাকেন সেক্ষেত্রে আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে হবে। নাহলে, তিনি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের একটি বিশেষ কৃতিত্বের মাধ্যমে অত্যন্ত গর্বিত হবেন। আপনি আজ দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। কোনও গোপন সম্পর্ক আজ আপনার সুনাম বিনষ্ট করতে পারে। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই দরিদ্র এবং অভাবী ব্যক্তিদের উদ্দেশ্যে ছোলা বিতরণ করুন। এটি আপনার উপকারে আসবে।

    ধনু রাশি: কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন। বাবা-মায়ের স্বাস্থ্যের কারণে আজ আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। অতীতের একটি সুখের স্মৃতির আজ আপনি রোমন্থন করতে পারেন। আপনি আজ অবসর সময়ে একটি সৃজনশীল কাজ করার পরিকল্পনা করলেও কোনও কারণবশত তা সম্ভব হবে না। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ আপনার একটি গভীর অনুভূতি এবং দুঃখ নিকট বন্ধু বা আত্মীয়ের সঙ্গে ভাগ করে নিতে পারেন।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সবুজ রঙের পোশাক বেশি করে পরুন।

    আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহেই ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে বিপুল বৃদ্ধি! সামনে এল পরিসংখ্যান

    মকর রাশি: বাড়ির কাজগুলি আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে করুন। নাহলে, আপনি কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের মাধ্যমে আর্থিক সুবিধা অর্জন করবেন। যার ফলে তাঁরা অত্যন্ত গর্বিত হবেন। আপনি আজ বিপুল অর্থব্যয় করতে চাইবেন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে আপনি সময় অতিবাহিত করবেন। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য অবশ্যই কঠোর পরিশ্রম করুন। জীবনসঙ্গীর সঙ্গে অবশ্যই কিছুটা সময় কাটান। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই দরিদ্র এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে নিজের খাবার ভাগ করে নিন। এটি আপনার উপকারে আসবে।

    আরও পড়ুন: শিরোপা জেতার পরেও কেন শ্রেয়স আইয়ারকে বাদ দিল KKR? রাখঢাক না রেখে কী জানালেন প্রাক্তন কোচ?

    কুম্ভ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। প্রত্যেকের সঙ্গে আজ অবশ্যই সংযত হয়ে কথা বলুন। কোথাও সফরের সময় আজ আপনার একজন আকর্ষণীয় ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বৈদ্যুতিক যানবাহন ব্যবহার করুন।

    মীন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে নিজের ওজন নিয়ন্ত্রণে রাখুন। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। কোনও ভুল যোগাযোগের কারণে আপনি একটি সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনি আজ অবসর সময়ে একটি বই পড়তে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ এমন একটি রেস্তোরাঁয় যেতে পারেন যেখানে বিদেশি খাবার পাওয়া যায়। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনি আজ একটি পারিবারিক জমায়েতে অংশগ্রহণ করতে পারেন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে দুর্গা মন্দিরে প্রসাদ অর্পণ করুন।

    Click here to Read More
    Previous Article
    ‘আর জি করের ঘটনার পরও শিক্ষা হয়নি’, শান্তিনিকেতনের ধর্ষণের ঘটনায় সরব শমীক ভট্টাচার্য
    Next Article
    ভেস্তে গেল মমতার সভা, ঘটি গরমে মজে শুভেন্দু অধিকারী

    Related রাশিফল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment