Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজ থেকেই শুরু জনগণনা, কীভাবে ডিজিটালি করবেন তথ্য জমা?

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: আজ থেকেই দেশে শুরু হচ্ছে জনগণনা। ২০২৭ এর জনগণনার প্রথম পর্যায় শুরু হচ্ছে আজ থেকেই। উল্লেখ্য, এটাই ভারতের প্রথম ডিজিটাল জনগণনা (Census)। এক বছর ধরে চলবে এই প্রক্রিয়া। আগামী বছর হবে চূড়ান্ত এনুমারেশন। নাগরিকরা নিজেরাই এনুমারেশন ফর্মের মাধ্যমে তথ্য দিতে পারবেন।

    দেশের প্রথম ডিজিটাল জনগণনা (Census) শুরু

    কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানা গিয়েছে, জনগণনা ২০২৭ এর প্রথম ধাপ অর্থাৎ হাউজলিস্টিং ও হাউজিং সেনসাস এর ফিল্ড অপারেশন শুরু হচ্ছে দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। বিবৃতি অনুযায়ী, ওড়িশা, সিকিম, মিজোরাম, লাক্ষাদ্বীপ, গোয়া, কর্ণাটক, আন্দামান ও নিকোবরে শুরু হয়েছে এই প্রক্রিয়া। এছাড়াও দিল্লির এনডিএমসি এবং দিল্লি ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় এদিন থেকে শুরু হবে এই প্রক্রিয়া।

    Census 2027 start in India from today

    প্রথম ডিজিটাল প্রক্রিয়া: জানা যাচ্ছে, আগামী মাসের ১৫ তারিখ পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। প্রশিক্ষিত গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন এই সময়ে। পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতে নাগরিকরা অনলাইনে বাড়িতে বসেও তথ্য জমা করতে পারবেন। একটি স্ব নিবন্ধন পোর্টাল তৈরি করা হয়েছে। ১৬ টি ভাষা থাকছে এই পোর্টালে।

    আরও পড়ুন : ধুরন্ধর ২ হিট হতেই পথ আলাদা! বিচ্ছেদ হচ্ছে রণবীর-দীপিকার?

    কীভাবে করবেন তথ্য জমা: মোবাইল নম্বর দিয়ে লগইন করে তথ্য জমা করা যাবে। নিজেই অনলাইনে তথ্য দিতে হলে প্রথমেই মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। এরপর Self Enumeration পোর্টালে লগ ইন করতে হবে। ফর্মে থাকা সমস্ত প্রশ্নের জবাব দিয়ে ফর্মটি জমা দিতে হবে। এরপর একটি রেফারেন্স আইডি তৈরি হবে। সেটি পাঠানো হবে নিবন্ধিত মোবাইল নম্বরে।

    আরও পড়ুন : মিষ্টির বাজার আগুন, ১০ টাকার মিষ্টি বিকোচ্ছে ১৫ তে! বিপন্ন পয়লা বৈশাখের হালখাতা

    পরবর্তী সময়ে গণনাকারীরা (Census) বাড়িতে এলে তাঁদের ওই রেফারেন্স আইডিটিই দেখাতে হবে। আগে থেকে স্ব গণনা অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ করা থাকলে তথ্য যাচাই করবে গণনাকারীরা। যাচাই এর পর সেই তথ্য অন্তর্ভুক্ত করা হবে মূল ডেটাবেসে।

    Click here to Read More
    Previous Article
    গন্ডগোল পাকানোর জের! কেন্দ্রীয় বাহিনীর সপাটে চড়
    Next Article
    মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে শুভেন্দুর প্রচারে অভয়ার মা

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment