Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘৫০ বছরের রেকর্ড ভাঙল’! বাংলার ভোট নিয়ে বড় কথা বললেন মোদী

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট ঘিরে রাজ্যে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। একদিকে উচ্চ ভোটদানের হার, অন্যদিকে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগ এই সব কিছুর মধ্যেই প্রচারে নেমে বড় দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাঁর বক্তব্য, গত ৫০ বছরের ইতিহাসে এই প্রথম বাংলায় এত কম হিংসার মধ্যে ভোট হচ্ছে।

    কেন এই দাবি গুরুত্বপূর্ণ, কী বললেন নরেন্দ্র মোদী (Narendra Modi)?

    কৃষ্ণনগরের সভা থেকে প্রধানমন্ত্রী (Narendra Modi) জানান, এবারের ভোটে মানুষের অংশগ্রহণ চোখে পড়ার মতো। সকাল গড়াতেই ভোটের হার দ্রুত বেড়েছে—বেলা ১১টার মধ্যেই ৪০ শতাংশ ছাড়িয়ে যায়, আর দুপুর ১টার মধ্যে তা ৬২ শতাংশের ওপরে পৌঁছে যায়। তবে ভোটের আগে সারা রাজ্যে এসআইআর প্রক্রিয়ার কারণে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলেও অভিযোগ উঠেছে। প্রায় প্রতিটি বিধানসভা কেন্দ্রেই ভোটারের সংখ্যা কমেছে।

    এই পরিস্থিতির মধ্যেই ভোটের হার বাড়তে দেখে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী (Narendra Modi)। তিনি বলেন, “ভয়কে জয় করে মানুষ ভরসার উৎসবে অংশ নিচ্ছে। বাংলায় পরিবর্তনের হাওয়া বইছে।” সভা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী দাবি করেন, স্বাধীনতার পর গত পাঁচ দশকের মধ্যে এটাই বাংলার সবচেয়ে কম হিংসার নির্বাচন।

    তিনি আরও বলেন, আগে প্রায় প্রতি সপ্তাহেই খুন-খারাপির ঘটনা ঘটত, আর তা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হতো। তাঁর অভিযোগ, রাজ্যে দীর্ঘদিন ধরে ‘গুন্ডারাজ’ চলেছে। এবারের ভোট সেই চিত্র বদলাচ্ছে বলেই তাঁর দাবি এত কম হিংসার নজির আগে দেখা যায়নি।

    Narendra Modi Targets TMC Over Women Bill & President Row

    আরও পড়ুনঃ ‘জোর করে ঢুকে ফাইল-ডিভাইস নিয়ে বেরিয়ে গেছেন…’, IPAC কাণ্ডে মমতার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তোপ

    শুধু ভোটের পরিবেশ নয়, শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী (Narendra Modi)। তিনি বলেন, কমিশন এবং সরকারি কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের প্রচেষ্টাতেই গণতন্ত্রের পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে। সঙ্গে তিনি আরও জানান, যে হারে ভোট পড়ছে, তাতে পুরনো সব রেকর্ড ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

    Click here to Read More
    Previous Article
    গাড়ি ঢোকা নিয়ে তর্ক! পুলিশের সঙ্গে বচসায় অগ্নিমিত্রা পাল|Agnimitra Paul | Asansole|WB Election 2026
    Next Article
    ‘শান্তিপূর্ণ ভোট’-এ খুশি তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন! নির্বাচন কমিশনকে জানালেন ধন্যবাদ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment