Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ৪০ ডিগ্রির গন্ডি পার করবে তাপমাত্রা, রবি থেকে দক্ষিণবঙ্গে সতর্কতা, বৃষ্টি কেবল এই ৬ জেলায়

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: এবার ‘হট অ্যান্ড হিউমিড কন্ডিশন’ পরিস্থিতি সৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। গত কয়েকদিনে ঝড়-বৃষ্টি জেরে সামান্য নেমেছিল তাপমাত্রা। তবে এবার বাড়বে অস্বস্তি। আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়ার কারণে সতর্কতা জারি হয়েছে। কতদিন এমন থাকবে পরিস্থিতি? আবহাওয়ার আপডেট।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    আজ থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সেভাবে আর নেই। শুষ্ক থাকবে আবহাওয়া। কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি হবে না। আগামীকাল থেকে তীব্র গরম ও অস্বস্তির কারণে সতর্কতা জারি রয়েছে একাধিক জেলায়। ২৩ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে থাকবে।

    গরম ও অস্বস্তির কারণে রবিবার থেকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে সতর্কতা জারি থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে সবথেকে বেশি অস্বস্তি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজায় থাকতে পারে।

    আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিনে সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ফের ৪০ ডিগ্রি পার করতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলির পারদ। তার পরের দু’দিনে তাপমাত্রার বিশেষ হবে না। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়ায় তাপমাত্রা ক্রমেই বাড়বে।

    আরও পড়ুন: বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় Tesla Model Y L লঞ্চ হতে চলেছে ভারতে! চমকে দেবে দুর্ধর্ষ সব ফিচার্স

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    আজও ঝড়-বৃষ্টি হবে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার সহ সব জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট কমবে। উত্তরবঙ্গে আগামী সাত দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। তাপমাত্রা আপাতত একই রকম থাকবে।

    Click here to Read More
    Previous Article
    ৪ দিন আগে বড় ঘোষণা! বাংলার ভোটার তালিকায় যোগ হল লক্ষ লক্ষ নতুন ভোটার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment