Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা, কত সম্পত্তির মালিক অরুপ বিশ্বাস ?

    7 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ ও প্রভাবশালী নেতা অরূপ বিশ্বাস (Aroop Biswas) আবারও টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে নামলেন। এটি তাঁর পঞ্চমবারের প্রার্থীতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এই নেতা নিজের রাজনৈতিক অভিজ্ঞতা ও সংগঠনের শক্তিকে ভরসা করেই এবারও ভোটের ময়দানে। নির্বাচনী হলফনামায় তাঁর সম্পত্তির বিস্তারিত হিসাব উঠে এসেছে।

    অরুপ বিশ্বাসের (Aroop Biswas) সম্পত্তির পরিমাণ

    হলফনামা অনুযায়ী, অরূপ বিশ্বাস জানিয়েছেন তাঁর বিরুদ্ধে কোনও মামলা নেই। আর্থিক বিবরণীতে তিনি উল্লেখ করেছেন, তাঁর হাতে নগদ ১ লক্ষ ৫১ হাজার ৩০০ টাকা রয়েছে। এছাড়া তাঁর নামে মোট ছটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, যেখানে সব মিলিয়ে জমা রয়েছে ১ কোটি ৬৪ লক্ষ ৫৪৬ টাকা ৭১ পয়সা। শুধু সঞ্চয় নয়, বিনিয়োগের ক্ষেত্রেও সক্রিয় তিনি। মিউচুয়াল ফান্ড এবং ইক্যুইটি শেয়ারে তাঁর বিনিয়োগের পরিমাণ ৩৩ লক্ষ ৪৯ হাজার ৯৬৩ টাকা।

    পাশাপাশি প্রভিডেন্ট ফান্ডে জমা রয়েছে ৩২ লক্ষ টাকা। এছাড়াও তাঁর নামে তিনটি বিমা রয়েছে। হলফনামায় অরূপ স্পষ্ট করেছেন, তিনি কোনও ব্যক্তি বা সংস্থার কাছ থেকে ঋণ নেননি। উল্লেখযোগ্যভাবে, তাঁর নিজের নামে কোনও গাড়িও নেই। আরব বিশ্বাসের কাছে ১৮ ক্যারাটের মোট ১২৫ গ্রাম সোনা আছে‌, যার বর্তমান বাজারমূল্য ১৪ লক্ষ টাকার বেশি। তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৮৩ লক্ষ ৪৩ হাজার টাকা।

    তৃণমূলের এই নেতার নেই কোন জমি, এমনকি পৈতৃক সম্পত্তিও নেই তার নামে। অরুপ বিশ্বাসের নিউ আলিপুরের দুর্গাপুর কলোনিতে প্রায় ১৫০০ বর্গফুটের একটি বাড়ি রয়েছে, যার দাম প্রায় ২৫ লক্ষ টাকা। এটিই তাঁর একমাত্র অস্থাবর সম্পত্তি।বর্তমানে স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে অরূপ বিশ্বাসের মোট সম্পদের পরিমাণ প্রায় ২ কোটি ৯ লক্ষ টাকা।

    125 grams gold to crores of rupees, how much property does Aroop Biswas own

    আরও পড়ুন : পাঁচ বছরে কমেছে সম্পত্তি, নেই গাড়ি-বাড়ি, কত টাকার মালিক মমতা বন্দ্যোপাধ্যায়‌?

    বিগত বছরগুলিতে তৃণমূলের এই নেতার সম্পত্তির পরিমাণ ধাপে ধাপে বেড়েছে। গত বিধানসভা নির্বাচনে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ১ কোটি ১৫ লক্ষ ৮৮ হাজার টাকা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর সম্পত্তির পরিমাণ ধারাবাহিকভাবে বৃদ্ধি পেলেও তিনি ঋণমুক্ত জীবনযাপন বজায় রেখেছেন।

    Click here to Read More
    Previous Article
    অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী ,মানুষের জীবন নিয়ে খেলছেন : তরুণজ্যোতি তিওয়ারি
    Next Article
    আগামী মাস থেকে বন্ধ স্কুলে মিড ডে মিল? আশঙ্কায় স্কুল শিক্ষা দফতর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment