Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১ কোটি পরিবারের কাছে যাবে আয়ুষ্মান ভারতের টাকা, আপনি আছেন লিস্টে? চেক করুন এভাবে

    2 days ago

    বাংলাহান্ট ডেস্ক : ক্ষমতায় আসার পর রাজ্যে একে একে কেন্দ্রীয় প্রকল্প শুরু করছে বিজেপি। এর আগে তৃণমূল সরকারের আমলে সিংহভাগ কেন্দ্রীয় প্রকল্প বাংলায় চালু করার অনুমতি ছিল না। তবে ক্ষমতা বদল হতেই এ বিষয়ে নড়েচড়ে বসেছে বিজেপি সরকার। এবার আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat Yojana) চালু হতে চলেছে বাংলায়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে মউ সাক্ষর করবে রাজ্যের স্বাস্থ্য দফতর। আজ সোমবার আয়ুষ্মান ভারতের টাকা বরাদ্দ করা হবে আমজনতার জন্য।

    বাংলায় চালু হচ্ছে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat Yojana)

    স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, বাংলার ১ কোটি ৪৬ লক্ষ পরিবার পাবে এই প্রকল্পের সুবিধা। আপনার পরিবারও কি পড়ছে সেই তালিকায়? আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে কী কী শর্তপূরণ করতে হবে? এমন নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। শুধু পশ্চিমবঙ্গে থাকা স্থায়ী বাসিন্দারাই নয়, পরিযায়ী শ্রমিক এবং বাইরের রাজ্যে থাকা ছাত্রছাত্রীরাও পাবেন আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat Yojana) সুবিধা।

    Check if you are eligible for Ayushman Bharat Yojana

    কারা পাবেন সুবিধা: রাজ্য সরকার জানিয়েছে, এই প্রকল্পের যোগ্য কারা তা ফর্ম ফিল আপের সময় যাচাই করে নেওয়া হবে। কেউ যদি চান তবে বাড়িতে বসেই চেক করতে পারবেন, তিনি এই প্রকল্পের যোগ্য কিনা। আগে এর জন্য সরকারি অফিসে ছোটাছুটি করতে হত। তবে অনলাইন সুবিধা চালু হওয়ায় এখন আর তেমনটা করার প্রয়োজন নেই।

    আরও পড়ুন : ‘ফিতে কাটার পর্যন্ত…’, প্রাক্তন শাসকদলের বিরুদ্ধে বিষ্ফোরক যশ

    চেক করুন অনলাইনে: আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য যোগ্যতা রয়েছে কিনা তা চেক করতে প্রথমেই যেতে হবে অফিশিয়াল ওয়েবসাইট https://pmjay.gov.in এ। এরপর ‘আমি কি যোগ্য’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে মোবাইল নম্বর দিলে ফোনে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে লগইন করতে হবে।

    আরও পড়ুন : প্রথম পাঁচে থেকেও রেহাই নেই, কোপ পড়ল জলসার টপার মেগার ঘাড়ে

    এরপর প্রকল্পের নাম, রাজ্যের নাম, উপ প্রকল্পের নাম, জেলার নাম, আধার নম্বর লিখতে হবে। ভেরিফাই করলে কিছুক্ষণের মধ্যেই সিস্টেম জানিয়ে দেবে, এই প্রকল্পের যোগ্যদের তালিকায় আপনার নাম রয়েছে কিনা।

    Click here to Read More
    Previous Article
    হকার উচ্ছেদকে কেন্দ্র করে রণক্ষেত্রর চেহারা নেয় যাদবপুর
    Next Article
    পরিত্যক্ত জমিতে পড়ে লক্ষাধিক বালতি, এবার ময়লা ফেলার বালতি চুরির অভিযোগ TMC কাউন্সিলরের বিরুদ্ধে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment