Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    যুব সাথী প্রকল্পে আপনার নাম উঠল? ঘরে বসেই জেনে নিন এইভাবে

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক:রাজ্যের যুবসাথী (Yuva Sathi) প্রকল্পে আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া বেশ কিছুদিন আগেই শুরু হয়ে গেছে। এই প্রকল্প নিয়ে বিধানসভা ভোটের (WB Election 2026) আগে কমবেশি সকলেরই উত্তেজনা রয়েছে। দেখা যাচ্ছে যুবসাথী প্রকল্পে প্রচুর ভিড়ও হচ্ছে। লোকে লাইন দিয়ে নথিপত্র জমা করছে। বেকার যুবক যুবতীদের স্বার্থে মুখ্যমন্ত্রীর এই অভিনব উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়। তবে আবেদন করার পরও ঠিকমতো নথিভুক্ত হয়েছে নাকি আপনার আবেদন, সেটা দেখার জন্য কী করবেন জেনে নিন এখান থেকে।

    কী ভাবে চেক করবেন যুবসাথী (Yuva Sathi) প্রকল্পে আবেদনের স্ট্যাটাস

    এর জন্যে প্রথমেই যুবসাথীর সরকারি পোর্টালে যেতে হবে। সেখানে স্ট্যাটাস বলে একটি অপশন আসবে, সেটিতে ক্লিক করতে হবে। এরপর ক্লিক টু অ্যাপ্লাই বলে একটি লিঙ্ক পাবেন, সেখানে ক্লিক করবেন। নতুন একটি পেজ খুলবে এবং সেই পেজেও চেক স্ট্যাটাস অপশন পাবেন। সেই জায়গাতে আবেদন করার সময় অবশ্যই যে মোবাইল নাম্বার জমা দিয়েছিলেন, সেই মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করুন। এরপর সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটি ওটিপি আসবে, সেই ওটিপি-টা ওখানে বসালেই স্ক্রিনে দেখা যাবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার।

    চূড়ান্ত অনুমোদন হয়েছে কিনা সে সম্পর্কে এখন জানা যাবে না। শুধু রেজিস্ট্রেশন হয়েছে কিনা এটুকুই জানা যাবে। ২৫ তারিখ পর্যন্ত সময়সীমা রয়েছে এই প্রকল্পে আবেদনের জন্য। ফর্ম পূরণের সঙ্গে যে সমস্ত নথি দরকার, সেগুলোও আপলোড করতে হবে, তবে অবশ্যই সেল্ফ অ্যাটাস্টেড হতে হবে সমস্ত নথি।

    আরও পড়ুন:বাড়িতে নামাজ পড়ার সময়ই আচমকা আগুন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র হিঙ্গলগঞ্জ

    যুবসাথী প্রকল্পে অনলাইন ছাড়াও অফলাইনেও আবেদন করার সুযোগ রয়েছে। এর জন্য সরকার থেকে বিভিন্ন জায়গায় বিধানসভা ভিত্তিক সরকারি ক্যাম্প করে দিয়েছে এবং সেই ক্যাম্পে গিয়ে আবেদন করার সুযোগ পাবেন।

    আরও পড়ুন:SIR জট কাটাতে আজ আবার বৈঠক, প্রধান বিচারপতির সঙ্গে বসছেন সিইও

    How to check the status of your application for the Yuva sathi scheme

    যুবসাথী প্রকল্পে আবেদন করার পর দেখে নিন আপনার রেজিস্ট্রেশন হয়েছে কিনা। যদি সঠিকভাবে আবেদন করে থাকেন তাহলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা নেই। যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য, ঘরে বসে অনলাইনে সহজে, এইভাবে দেখে নিতে পারেন আপনার আবেদনের স্ট্যাটাস।

    Click here to Read More
    Previous Article
    পরীক্ষার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, ভূগোল পরীক্ষা দিতে গিয়ে আর ফেরা হল না বাড়ি
    Next Article
    বড়সড় ধাক্কা! রাজ্যের আপত্তি খারিজ করে বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কোন মামলায়?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment