Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পরীক্ষার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, ভূগোল পরীক্ষা দিতে গিয়ে আর ফেরা হল না বাড়ি

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: এক মর্মান্তিক দুর্ঘটনার স্বাক্ষী রইল বাঁকুড়া (Bakura)। জানা যায়, পরীক্ষা কেন্দ্র থেকে কিছু দূরেই পথ দুর্ঘটনায় মারা যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী । ওই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল এলাকায়। পথ অবরোধও করেন স্থানীয় বাসিন্দারা।

    রক্ত লাগল অ্যাডমিট কার্ডে, ভূগোল পরীক্ষার দিনেই মর্মান্তিক মৃত্যু ছাত্রের (Bakura)

    পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) জয়পুরে। মৃত ছাত্রের নাম জুয়েল শেখ, জয়পুর থানার বিক্রমপুর গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জুয়েল শেখ জুজুড় হাই স্কুলের ছাত্র ছিল। এদিন সকালে ভূগোল পরীক্ষা দিতে জয়পুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল সে। অভিযোগ, প্রসাদপুর স্কুল সংলগ্ন চৌমাথা মোড়ে বিদ্যুতের খুঁটি বোঝাই একটি ইঞ্জিনভ্যানের সঙ্গে তার মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

    Bakura student tragically dies on the day of the final exam

    আরও পড়ুন: ইলিশ না পেলেই মনখারাপ নয়, কাতলাতেই মিলবে পাতুরির আসল স্বাদ, রেসিপি রইল

    স্থানীয়দের দাবি, ইঞ্জিন ভ্যানটি বেপরোয়া গতিতে আসছিল। দুর্ঘটনায় গুরুতর জখম হয় সে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জয়পুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

    এই খবর ছড়াতেই হাসপাতালের সামনে ভিড় জমায় পরিবার ও গ্রামবাসীরা। একমাত্র ছেলের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন মা–বাবা। শোকস্তব্ধ গোটা গ্রাম। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এই বিষয়ে
    জুজুড় হাই স্কুলের সহকারী শিক্ষক প্রবীর কর জানান, “পরীক্ষা কেন্দ্র কমিটির বৈঠকে বারবার বলা হয়েছে, পরীক্ষা চলাকালীন যেন ভারী যানবাহন নিয়ন্ত্রণ করা হয়। পুলিশকে অনুরোধও করা হয়েছিল। আজ আমাদের ছাত্রকে হারিয়ে আমরা বাকরুদ্ধ (Bakura)।”

    Click here to Read More
    Previous Article
    প্রয়াত মুকুল রায়, কী বললেন শুভেন্দু অধিকারী?
    Next Article
    যুব সাথী প্রকল্পে আপনার নাম উঠল? ঘরে বসেই জেনে নিন এইভাবে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment