Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বড়সড় ধাক্কা! রাজ্যের আপত্তি খারিজ করে বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কোন মামলায়?

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের বাজি কারখানায় বিস্ফোরণ মামলায় রাজ্য সরকারের বড় ধাক্কা। NIA তদন্ত ঠেকাতে শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য। কিন্তু সোমবার সুপ্রিম কোর্ট (Supreme Court) সেই আবেদন খারিজ করে দেয়। ফলে কলকাতা হাই কোর্টের আগের নির্দেশই বহাল থাকল।

    ভূপতিনগরের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পর এই ঘটনা আদালতে গড়ায়। ওই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হন স্থানীয় এক মহিলা, মামনি জানা। তিনি দাবি করেন, তাঁর পরিবার সরাসরি ক্ষতির মুখে পড়েছে। এরপর তিনি থানায় গুরুতর অপরাধের অভিযোগ জানান এবং এনআইএ তদন্তের দাবি তোলেন।

    এই আবেদনের ভিত্তিতে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) গত বছর ৯ ডিসেম্বর একটি নির্দেশ দেয়। বিচারপতি শুভ্রা ঘোষ বলেন, এই ধরনের ঘটনায় থানায় অভিযোগ হলে পুলিশ তা রাজ্য সরকারের কাছে পাঠাবে। রাজ্য সেই রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠাবে। তারপর কেন্দ্র ১৫ দিনের মধ্যে ঠিক করবে NIA তদন্ত হবে কি না।

    সুপ্রিম কোর্টে (Supreme Court) ধাক্কা রাজ্যের

    এই নির্দেশের বিরোধিতা করে রাজ্য সরকার (West Bengal Government) সুপ্রিম কোর্টে (Supreme Court) যায়। রাজ্যের দাবি ছিল, এই ঘটনা এনআইএ তদন্তের মতো নয়।

    Supreme Court Dismisses Plea Challenging Logical Discrepancy in West Bengal SIR

    আরও পড়ুনঃ ব্রিগেডের আগে মাস্টারস্ট্রোক? রাজ্যবাসীর উদ্দেশ্যে সরাসরি চিঠি প্রধানমন্ত্রীর, কী লিখেছেন মোদি?

    সোমবার বিচারপতি এম এম সুন্দ্রেশ ও বিচারপতি এন কোটিশ্বর সিংহের বেঞ্চে শুনানি হয়। সুপ্রিম কোর্ট (Supreme Court) প্রশ্ন তোলে হাই কোর্টের নির্দেশে আপত্তির কী কারণ? শেষে শীর্ষ আদালত জানায়, হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপের প্রয়োজন নেই। ফলে রাজ্যের আবেদন খারিজ হয়ে যায়। এখন হাই কোর্টের নির্দেশ অনুযায়ীই পরবর্তী প্রক্রিয়া চলবে।

    Click here to Read More
    Previous Article
    যুব সাথী প্রকল্পে আপনার নাম উঠল? ঘরে বসেই জেনে নিন এইভাবে
    Next Article
    চিন্তা নেই, সরকার নজর রাখছে, সোনা রুপোর দাম নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন অর্থমন্ত্রী

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment