Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    যাত্রীদের জন্য বড় সুখবর, গরমের ছুটিতে বাড়ল স্পেশাল ট্রেন—কলকাতা থেকে ক’টি চলছে, জানুন বিস্তারিত

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে গরমকাল। এবার এই গরমের ছুটিতে যাত্রীদের কথা মাথায় রেখে ও ভিড় সামাল দিতে আরও চারটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। উত্তর-পূর্ব রেলওয়ে যাত্রীদের কথার মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে (Indian Railways)। জেনে নিন এই ট্রেনগুলির সময়সূচী।

    ভিড় সামলাতে স্পেশাল ট্রেন, কলকাতা থেকে রুট ও সময়সূচি জানুন (Indian Railways)

    গরমের ছুটিতে এই বিশেষ ট্রেনগুলোই চালানোর বিষয়ে উত্তর-পূর্ব রেলের গোরখপুর শাখার সিপিআরও সুমিত কুমার জানিয়েছেন, এই বিশেষ ট্রেনগুলো মূলত উত্তর প্রদেশ ও বিহারের যাত্রীদের কথা মাথায় রেখে চালানোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি যাতায়াত ব্যবস্থা যাতে আরো সহজ করা যায় তার জন্যই এই ট্রেনগুলো চালানো হবে (Indian Railways)। এক নজরে এই ট্রেনগুলোর সময়সূচী দেখে নিন।

    Indian Railways special trains to handle crowds check the schedules from Kolkata

    আরও পড়ুন: হোলি নয়, ভোটের বাজারে আবির কেনার ধুম! জোর কম্পিটিশন গেরুয়া-সবুজের, ফার্স্ট হল কে?

    এই গরমে ট্রেন নম্বর ০৫০৬৪/০৫০৬৩ গোমতী নগর-কলকাতা-গোমতী নগর সামার স্পেশাল ২২ ও ২৯ এপ্রিল গোমতী নগর থেকে এবং ২৩ ও ৩০ এপ্রিল কলকাতা থেকে মোট দু’টি ট্রিপে চলবে। যেখানে গোমতী নগর থেকে ট্রেনটি সকাল ৮:৪০ মিনিটে ছেড়বে। এই ট্রেনটি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন যেমন গোন্ডা, বস্তি, গোরখপুর, কাপ্তানগঞ্জ, তমকুহি রোড, থাওয়ে, হাজিপুর, বারাউনি, ঝাঝা, জাসিডিহ, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, ব্যান্ডেল ও নৈহাটি হয়ে পরদিন দুপুর ১:১০ মিনিটে কলকাতায় পৌঁছবে।

    পাশাপাশি ফিরতি পথে কলকাতা থেকে ট্রেনটি বিকেল ৩:২০ মিনিটে ছেড়ে একই রুট ধরে গোমতী নগরে পৌঁছবে। যেখানে এই ট্রেনে মোট ১৯টি কোচ থাকবে-৮টি জেনারেল সেকেন্ড ক্লাস, ৭টি স্লিপার, ২টি এসি থ্রি-টিয়ার এবং ২টি এসএলআরডি কোচ। এছাড়াও উধনা-জয়নগর আনরিজার্ভড সামার স্পেশাল। পাশাপাশি ট্রেন নম্বর ০৯০৯১/০৯০৯২ উধনা-জয়নগর-উধনা গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন ২২ এপ্রিল থেকে চালু হচ্ছে। এটি উধনা থেকে ট্রেনটি সায়ান, ভরুচ, ভাদোদরা, গোধরা, রতলাম, কোটা, আগ্রা ফোর্ট, কানপুর, গোরখপুর, রক্সৌল হয়ে জয়নগরে পৌঁছবে।

    জানা যায় ফিরতি পথে জয়নগর থেকে বিকেল ৫টায় ছেড়ে একই রুট ধরে উধনায় পৌঁছবে। এদিকে এই ট্রেনে মোট ২০টি কোচ থাকবে, যার মধ্যে ১৮টি জেনারেল/স্লিপার এবং ২টি এসএলআরডি কোচ। সবকটি কোচই অসংরক্ষিত শ্রেণীর। তবে গরমের ছুটির কথা মাথায় রেখে এই নতুন ট্রেন গুলো চালানোর ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক হবে বলে মনে করা হচ্ছে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    তাপপ্রবাহের মাঝে ‘সারপ্রাইজ’ বৃষ্টি! ৩ জেলা জারি সতর্কতা, আজকের আবহাওয়ার খবর জানুন
    Next Article
    রেলের বড় সিদ্ধান্ত! লোকাল ট্রেনের টিকিটে বিশেষ ডিসকাউন্ট, নিত্যযাত্রীদের জন্য বড় স্বস্তি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment