Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    যাতায়াত হবে আরও সহজ, নতুন স্টেশন নিয়ে বড় আপডেট কলকাতা মেট্রোয়

    4 days ago

    বাংলা হান্ট ডেস্ক: কলকাতা মেট্রো সম্প্রসারণ এর কাজ চলছে জোর কদমে (Kolkata Metro)। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে ফোকাস রয়েছে এখন পার্পেল লাইনে। এই লাইনে দীর্ঘদিন ধরে জোকার পরে মেট্রো নিয়ে যাওয়ার দাবি করে আছেন সাধারণ যাত্রীরা। তবে অবশেষে যাত্রীদের দাবি মেনে নিল মেট্রো কর্তৃপক্ষ।

    আরও বিস্তৃত হচ্ছে কলকাতা মেট্রো, নজরে নতুন রুট (Kolkata Metro)

    সূত্রের খবর পারপেল লাইন দিয়ে সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেলওয়ে। ইতিমধ্যেই এই বিষয়ে রেলমন্ত্রণ গ্রিন সিগন্যাল দিয়েছেন বলে জানা গিয়েছে। এই বিষয়ে মঙ্গলবার মেট্রো কর্তৃপক্ষ জোকার লাইনে আরো ১.৭ কিমি সম্প্রসারণ এর বিষয়ে গ্রিন সিগন্যাল দিয়েছে (Kolkata Metro)।

    Kolkata Metro expanding ocus on new routes

    আরও পড়ুন: চোখ জুড়ানো পাহাড়ি গ্রাম কাফেরগাঁও, বাজেট ট্রিপে ঘুরে আসুন এবার

    নতুন রুট যুক্ত হলে কলকাতা মেট্রোর পার্পল লাইন জোকা থেকে বেড়ে হবে ডায়মন্ড পার্ক পর্যন্ত। নতুন স্টেশনের নাম এখনও অবশ্য জানা যায়নি। তবে সূত্রের দাবি, IIM জোকা ক্যাম্পাস থেকে মাত্র কয়েকশো মিটার দূরেই এই স্টেশন তৈরি করা হবে।

    এরফলে বিপুল সংখ্যক পড়ুয়ারা যে দারুণ সুবিধা পাবেন তা নিঃসন্দেহে বলা যায়। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যেত এতদিন জোকা স্টেশনে নেমেই অটো ধরে শিক্ষা প্রতিষ্ঠানে যেতেন পড়ুয়ারা।

    এবার তাঁদের সেই ঝঞ্ঝাট আগামী কয়েক বছরের মধ্যে কমে যাবে বলে মনে করা হচ্ছে (Kolkata Metro)। পাশাপাশি যাত্রীদের যাতায়াত ব্যবস্থা উন্নত হবে বলেও মনে করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    জুলাই মাসে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ বলে দিলেন মুখ্যমন্ত্রী, আনন্দে উপভোক্তারা
    Next Article
    ‘একমেবাদ্বিতীয়ম্’, বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে বিশ্বকাপে অনবদ্য নজির মেসির, তৈরি নয়া ইতিহাস

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment