Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিশ্বকাপে চোট সমস্যা কাটছে না ব্রাজিলের! নেইমার ফিরতেই ফের দুঃসংবাদ পেলো সাম্বা ব্রিগেড

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে আটকে গেলেও বিশ্বকাপের (FIFA World Cup 2026) দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরেছে ব্রাজিল (Brazil)। ভিনিসিয়স জুনিয়রের (Vinicius Junior) দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে হাইতি-কে ৩-০ ফলে উড়িয়ে দিয়েছে তারা। কিন্তু স্কটল্যান্ডের বিরুদ্ধে নামার আগে বড় ঝটকা পেয়েছে ব্রাজিল। চোট সারিয়ে নেইমার (Neymar) ফিরতে প্রস্তুত থাকলেও চোটের কারণে ছিটকে গেলেন তারকা ফুটবলার রাফিনহা।

    চলতি বিশ্বকাপে ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তি রাফিনহাকে ব্যবহার করছিলেন ডান প্রান্তের উইংয়ে। এবার তিনি চোট পেয়ে যাওয়ায় দলের পরিকল্পনা নতুন করে সাজাতে হবে তাকে। ফলে নেইমার মাঠে ফিরলেও দলে তার ভূমিকা কি হতে চলেছে সেই নিয়ে আবার নতুন করে পরিকল্পনা করতে হবে।

    হাইতির বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধেই মাংসপেশীতে চোটের কারণে মাঠ ছেড়ে বেরিয়ে যান রাফিনহা। তবে গোটা টুর্নামেন্টের জন্য তিনি মাঠ ছেড়ে বেরিয়ে গেছেন এমনটা নয়। ব্রাজিল এখনো নকআউট পর্বের যোগ্যতা অর্জন করেনি। গ্রুপ পর্বের শীর্ষস্থানে নিজেদেরকে রেখে নকআউটে যেতে গেলে শেষ ম্যাচে জয় আবশ্যক।

    আরও পড়ুন: পিছিয়ে গিয়েও জয়! নাটকীয় ম্যাচে আইভরি কোস্টকে হারিয়ে ১২ বছর পর বিশ্বকাপের নক-আউটে জার্মানি

    স্কটল্যান্ড মরক্কোর বিরুদ্ধে হারলেও তাদেরকে হালকা ভাবে নেওয়ার কোনও উপায় নেই। ব্রাজিল নিজে এখনো তাদের সেরা ছন্দ খুঁজে পায়নি। ফলে নেইমারকে ব্যবহার করে বা ভিনিসিয়স জুনিয়রের দক্ষতাকে কাজে লাগিয়ে দলের সেরাটা বার করে আনতে গেলে নিখুঁত ফুটবল খেলতে হবে। তার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনার।

    আরও পড়ুন: বিশ্বকাপে আরও রেকর্ডের হাতছানি মেসির সামনে! অস্ট্রিয়া ম্যাচেই নতুন ইতিহাস লিখবেন আর্জেন্টিনা অধিনায়ক

    কিন্তু সেই পরিকল্পনা নতুন করে বানানোর কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে চোট আঘাত। চলতে বিশ্বকাপে ব্রাজিল কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলার চেষ্টা করেছে এবং তাতে আংশিকভাবে সফলও হয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিল দলে বেশ কয়েকটা পরিবর্তন দেখা যেতে পারে। সব মিলিয়ে পরবর্তী ম্যাচের আগে কিছুটা চাপেই রয়েছে সাম্বা ব্রিগেড।

     

    Click here to Read More
    Previous Article
    শেষ ৩ ম্যাচে ২ শতরান! তারপরেও এই তারকাকে ইংল্যান্ড সফরের ভারতীয় দলে জায়গা দিলেন না গম্ভীর

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment