Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হারের পর প্রথম ২১ জুলাই, তৃণমূলকে চাঙ্গা করতে কী পরিকল্পনা নেত্রীর?

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ ক্ষমতা হারানোর পর এবারই প্রথম ২১ জুলাইয়ের সমাবেশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। তাই এই সমাবেশকে ঘিরে দলের কাছে বাড়তি গুরুত্ব তৈরি হয়েছে। একদিকে সংগঠনকে আবার শক্তিশালী করা, অন্যদিকে কর্মী-সমর্থকদের মনোবল ধরে রাখা, এই দুই লক্ষ্য সামনে রেখেই ২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু করেছে দল। সেই কারণেই শহিদ দিবসের আগে ছাত্র ও যুব নেতৃত্বকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    ২১ জুলাই সমাবেশে তৃণমূলের (Trinamool Congress) বড় পরীক্ষা

    কলকাতার কালীঘাটে রবিবার তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে, ক্ষমতা থেকে সরে যাওয়ার পর দলের সামনে এটাই সবচেয়ে বড় সাংগঠনিক পরীক্ষাগুলির একটি। দলীয় (Trinamool Congress) সূত্রে জানা যাচ্ছে, ২১ জুলাইয়ের শহিদ দিবসের সমাবেশ সফল করতে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে। তবে এবারের পরিস্থিতি আগের বছরগুলোর মতো নয়। এখন তৃণমূল বিরোধী আসনে বসে থাকায় সংগঠনকে নতুন করে চাঙ্গা করা এবং কর্মীদের মধ্যে লড়াইয়ের মনোভাব ফিরিয়ে আনা নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

    এই পরিস্থিতিতে ছাত্র ও যুব সংগঠনের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের তরুণ কর্মীদের আরও বেশি দায়িত্ব দেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে। কারণ রাজ্যজুড়ে সংগঠনের কাজে যুব ও ছাত্রদের সক্রিয় ভূমিকা এখন দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কালীঘাটের এই বৈঠক শুধুমাত্র ২১ জুলাইয়ের প্রস্তুতি নিয়েই সীমাবদ্ধ নয়। যুব ও ছাত্র সংগঠনকে কীভাবে নতুন করে আন্দোলনের ময়দানে সক্রিয় করা যায়, তা নিয়েও আলোচনা হতে পারে। পাশাপাশি কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করার বার্তাও দিতে পারেন দলনেত্রী। এছাড়া বিরোধী রাজনৈতিক পরিস্থিতিতে আগামী দিনে তৃণমূল (Trinamool Congress) কোন পথে এগোবে এবং নতুন কোনও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে কি না, সেই দিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।

    complaint has been filed over Mamata Banerjee's statement

    আরও পড়ুনঃ প্রস্রাব, থুতু, প্লাস্টিক, কোন ভুলে কত জরিমানা? প্রকাশ্যে পুরো তালিকা

    উল্লেখ্য, দল (Trinamool Congress) ক্ষমতা হারানোর পর থেকে বিভিন্ন সাংগঠনিক ও রাজনৈতিক সমস্যার মুখে পড়েছে। অনেক নেতা, বিধায়ক এবং শীর্ষস্তরের কিছু নেতার সঙ্গে দলের দূরত্ব বেড়েছে বলেও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এই অবস্থায় সংগঠনের ভিত মজবুত করতে ছাত্র ও যুব সংগঠনকেই সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখছে তৃণমূল নেতৃত্ব। তাই এবারের ২১ জুলাইয়ের আগে তরুণ নেতৃত্বকে সামনে রেখেই নতুন লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছে দল।

    Click here to Read More
    Previous Article
    ২০% DA-র ঘোষণা বাজেটে, খুশিতে আত্মহারা সরকারি কর্মীরা, কবে থেকে মিলবে?
    Next Article
    হরমুজ ঘিরে অনিশ্চয়তা! তেল আমদানি সচল রাখতে বড় গেমপ্ল্যান ভারতের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment