Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ইন্ডাস্ট্রিতে ৪০ বছর কাটিয়ে জুটল চোরের তকমা! পরিচালক সুমনের অভিযোগকে চ্যালেঞ্জ প্রসেনজিতের

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ চুরির অপবাদ বাংলা সিনেমার ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) বিরুদ্ধে! আজই সিনেমা হলে রিলিজ করেছে প্রসেনজিৎ, যীশু, শুভশ্রী অভিনীত ‘অভিমান’ (Abhhiman)। আর ছবির রিলিজে এহেন অভিযোগ পরিচালক সুমন ঘোষের। দীর্ঘ চার দশক টলিউডে কাজের পর চুরির অভিযোগ পেয়ে কি বললেন বুম্বা দা? কি জানাচ্ছে প্রযোজনা সংস্থা? চলুন দেখে নেওয়া যাক।

    চুরির অপবাদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মাথায়!

    শুক্রবার প্রেক্ষাগৃহে ‘অভিমান’ সিনেমা রিলিজ হওয়ার পর গল্প থেকে চরিত্র চুরির অভিযোগ করেন পরিচালক সুমন ঘোষ। যেটা জানার পর মর্মাহত প্রসেনজিৎ। তিনি জানান, চল্লিশ বছরেরও বেশি সময় ধরে কাজ করছি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তারপরেও আমায় চোর চোর অপবাদ শুনতে হচ্ছে, ইটা সত্যিই মেনে নেওয়া যায় না। এরপর তিনি আরও জানান, আসলে সুমনের দোষ নেই। বরং তার বক্তব্যকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকেই চোর চোর বলে অপবাদ দিচ্ছেন। এই বিষয়টা বেশ যন্ত্রণাদায়ক হয়ে যাচ্ছে বুম্বাদার কাছে।

    তাঁর মতে, আমি চুরি করব টা কি? একজন অভিনেতা হিসাবে আইপিআরের উপর কোনো অধিকারই তো নেই। তবে চরিত্র বাছাইয়ের ক্ষমতা আছে। একজন অভিনেতা হিসাবে তাঁর কাছে কেউ কোনো চরিত্র নিয়ে এলে সবকিছু ঠিক মনে হলে তবেই কাজ করেন। হতে পারে পারিশ্রমিক কারোর থেকে বেশি ও কারোর থেকে একটু কম নেন। এরপর ছবির কাজ শুরু হয়। কিন্তু যে অপবাদ রটছে এমন করে কি কখনও চরিত্র চুরি করা সম্ভব? যদিও ‘অভিমান’র গল্প প্রসঙ্গে কিছুই বলতে নারাজ তিনি। এবিষয়ে সাফ জানান, যা বলার ইতিমধ্যেই প্রযোজনা সংস্থার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।

    আরও পড়ুনঃ যাত্রীদের জন্য সুখবর, চালু হচ্ছে আরও ৯ টি বন্দে ভারত স্লিপার! দেখুন বাংলায় কতগুলি

    চরিত্র চুরি নিয়ে বেরোলো বিবৃতি

    এদিন সোশ্যাল মিডিয়াতে একটি বিবৃতি প্রকাশ করেন যীশু সেনগুপ্ত ও সৌরভ দাস। সেখানে জানানো হয়, অভিমান চর্বির প্রযোজক হিসাবে আমরা আমাদের সমস্ত সৃজনশীল দলের সততা ও মৌলোকটা থেকে নিষ্ঠা নিয়ে গর্বিত। ছবির প্রধান ভাবনা যীশু সেনগুপ্তর। তবে চিত্রনাট্য ও সংলাপ বানিয়েছেন পরিচালক ইন্দ্রাদ্বীপ দাশগুপ্ত ও শ্রীজাত বন্দ্যোপাধ্যায়।

    সমস্ত আইনগত পক্রিয়ার মাধ্যমেই ছবিটির শুটিং হয়েছে এই নথিপত্র দেওয়া হয়েছে। আমাদের মতে, শিল্পীর মৌলিকত্ব ও কাজের দাম আছেই। আমাদের ছবি সম্পূর্ণ মৌলিক ভাবে তৈরী, যা লেখক ও নির্মাতারা নিজেদের মত করে তৈরী করেছেন। একইসাথে সংবাদ মাধ্যমের সদস্য থেকে শুরু করে সিনেমা জগতের সকলকে ছবিটি দেখার জন্যও জানান তিনি।

    Click here to Read More
    Previous Article
    আজকের রাশিফল ২০ জুন, বড়সড় সুসংবাদ পাবে এই চার রাশি

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment