Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শুটিং শেষ সারেগামাপা গ্র্যান্ড ফিনালের, কে হলেন বিজয়ী?

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : দেখতে দেখতে পথচলা শেষ হল সারেগামাপার (Saregamapa) আরও একটি সিজনের। জি বাংলার অত্যন্ত জনপ্রিয় এই শো দীর্ঘদিন ধরে বিনোদন দিয়ে আসছে দর্শকদের। সঙ্গীতপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সারেগামাপার জন্য। চলতি সিজনও শেষ হল সদ্য। কে হয়েছে বিজয়ী?

    শুটিং সারা সারেগামাপা (Saregamapa) গ্র্যান্ড ফিনালের

    প্রতিটি সিজনেই প্রতিভাবান প্রতিযোগীরা অংশ নেন সারেগামাপাতে। এবারের সিজনও তার ব্যতিক্রম ছিল না। সায়ন্তনী ঘোষ, আয়ুষ গুপ্তা, গীতশ্রী চৌধুরীর মতো প্রতিযোগীরা শুরু থেকেই দর্শকদের নজর কেড়েছেন। লম্বা পথ পেরিয়ে গ্র্যান্ড ফিনালেতেও পৌঁছেছেন তাঁরা। কে হলেন চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়নস।

    Who will be the winner of saregamapa

    কে রয়েছেন এগিয়ে: সোশ্যাল মিডিয়ায় তীব্র গুঞ্জন চলছে সারেগামাপা গ্র্যান্ড ফিনালের ফলাফল নিয়ে। অনেকেই মনে করছেন এবারের চ্যাম্পিয়ন হতে পারেন আয়ুষ। তাঁর জেতার সম্ভাবনাই সবথেকে বেশি বলছে বিভিন্ন ফ্যানপেজের প্রেডিকশন। যদি এই জল্পনাই সত্যি হয় তবে এবার সম্ভাব্য চ্যাম্পিয়ন হতে পারেন আয়ুষ গুপ্তা।

    আরও পড়ুন : প্রায় ২ বছরের পথচলায় ইতি, জি বাংলার সিরিয়াল বন্ধে আবেগঘন নায়িকা

    কী বলছে প্রেডিকশন: সম্ভাব্য প্রথম রানার আপ (Saregamapa) হতে পারেন সায়ন্তনী ঘোষ এবং সম্ভাব্য দ্বিতীয় রানার আপ অর্থাৎ তৃতীয় স্থানে থাকতে পারেন গীতশ্রী গৌধুরী। এছাড়াও গ্র্যান্ড ফিনালেতে জায়গা করে নিয়েছেন সৃজন পোড়েল এবং বিশ্বপ্রিয় চক্রবর্তী। গোটা সিজন জুড়েই ভালো পারফরম্যান্স করে দর্শকদের মন জিতেছেন তাঁরা।

    আরও পড়ুন : জনকল্যাণ শিবির মিস করেছেন? ঘরে বসে ৫ মিনিটে ডাউনলোড করুন আয়ুষ্মান কার্ড, রইল পদ্ধতি

    উল্লেখ্য, এখনও পর্যন্ত কিন্তু এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণাই হয়নি চ্যানেল কর্তৃপক্ষের তরফে। সবেমাত্র শুটিং হয়েছে গ্র্যান্ড ফিনালের। টেলিভিশনে সম্প্রচার হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে দর্শকদের।

    Click here to Read More
    Previous Article
    ফের একবার ক্রিকেটের মাঠে জুটি বাঁধবেন মহারাজ ও যুবরাজ! উচ্ছসিত সৌরভ গাঙ্গুলীর ভক্তরা
    Next Article
    পাকিস্তানে ভয়ঙ্কর প্রত্যাঘাত আফগানিস্তানের! ড্রোন হামলায় গুঁড়িয়ে দেওয়া হল একাধিক জঙ্গি ঘাঁটি

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment