Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘৪২ শতাংশ বকেয়া DA..,’ বাজেটের আগেই রাজ্য সরকারি কর্মীদের বিরাট দাবি

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: ২২ জুন সোমবার রাজ্য বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। দুপুর ১২টায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। বিজেপি সরকারের প্রথম বাজেট নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees) উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। ইতিমধ্যেই রাজ্যে ঘোষণা হয়েছে সপ্তম পে কমিশন। ডিএ (Dearness Allowance) বৃদ্ধি পেতে পারে বাজেটে। সূত্রের খবর এমনটাই।

    ডিএ নিয়ে আশায় সরকারি কর্মীরা | Dearness Allowance

    সূত্রের খবর, সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বড় ‘সুখবর’ দিতে চলেছেন অর্থমন্ত্রী। এই নিয়েই আশায় আশায় বুক বাঁধছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মীরা। বাজেটের ঠিক আগেই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাকারে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “ডিএ-র বিষয়টি নিয়ে বলেছিলেন যে, বর্তমানের যে ৪২ শতাংশ বকেয়া, তার বড় অংশ মিটিয়ে দেওয়া হবে। আমাদের ভরসা আছে তাঁর (মুখ্যমন্ত্রী) প্রতি।”

    ভাস্করবাবু বলেন, “আশা করি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁরা যে, পশ্চিমবঙ্গের কর্মচারীরা ভবিষ্যতে AICIP অনুযায়ীই মহার্ঘভাতা পাবেন, সেটা যদি দিতে হয়, তাহলে সেই ৪২ শতাংশ বকেয়া যত দ্রুত সম্ভব মেটানো প্রয়োজন।”

    ভাস্করবাবু আরও বলেন, “সরকার যে দৃষ্টিভঙ্গি অন্তত আমাদের সঙ্গে দেখিয়ে যাচ্ছে, রাখছে, তাতে এই মুহূর্তে অনেকেই বলছেন যে পথে নামার সময় হয়ে গিয়েছে। তবে আমরা সেটা মনে করছি না। আগামী কাল বাজেট। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি।”

    dearness allowance(211)

    সম্প্রতি খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি কর্মীদের উদ্দেশে বলেন, “আমাদের কর্মচারীদের সপ্তম পে কমিশনের কমিটি গঠন করা হয়েছে। বকেয়া ডিএ-ও আমরা আসার পর প্রায় ৩ লক্ষ কর্মচারী ও পেনশনার তাদের বকেয়া ছিল, তাদেরকে আমরা ১৬-১৯ ক্লিয়ারও করেছি বাকিটাও পর্যায়ক্রমে আমরা করছি। ডিএ সহ অন্যান্য বিষয় ২২ জুন আমাদের বাজেটে থাকবে।”

    আরও পড়ুন: আরও বাড়বে বৃষ্টি! দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় সতর্কতা? আজকের আবহাওয়ার খবর

    সরকারি কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে বলেন, “এবার কর্মচারী, শিক্ষকদের বড় অংশ তারা স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে, গণতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে এগিয়ে এসেছে, আমরা তাদেরও আইনসম্মত স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে প্রচেষ্টায় রয়েছি।” মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সরকারি কর্মীদের একটা অংশ মনে করছে, রাজ্য বাজেট তাদের জন্য সুখবর বয়ে নিয়ে আসবে। এবার ডিএ নিয়ে ঠিক কী সিদ্ধান্ত হয়, তার জন্য আর কিছু সময়ের অপেক্ষা।

    Click here to Read More
    Previous Article
    পালা বদলের পর নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, কি প্রত্যাশা সাধারণ মানুষের? | West Bengal Budget
    Next Article
    প্রস্রাব, থুতু, প্লাস্টিক, কোন ভুলে কত জরিমানা? প্রকাশ্যে পুরো তালিকা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment