Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    প্রবাহর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ, তাও স্বামীর ‘নন্দী’ পদবী কেন ছাড়ছেন না দেবলীনা?

    3 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : আবারও চর্চায় দেবলীনা নন্দী (Debolinaa Nandy)। চলতি বছরের শুরুতেই আত্মহত্যার চেষ্টা এবং দাম্পত্য কলহের জেরে সংবাদ শিরোনামে উঠে আসেন গায়িকা তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দেবলীনা। ৭৮ টা ঘুমের ওষুধ খেয়ে রাতারাতি ভাইরাল হয়ে যান তিনি। ওই ঘটনা নিয়ে বেশ কিছুদিন শোরগোল চলার পর হঠাৎ করেই সবটা থিতিয়ে যায়। কিন্তু পিকচার যে এখনও বাকি আছে তা ফের বুঝিয়ে দিলেন দেবলীনা।

    প্রবাহর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ দেবলীনার (Debolinaa Nandy)

    বছরের মাঝামাঝি সময়ে এসে আবারও বোমা ফাটালেন গায়িকা। আদালতের দ্বারস্থ হয়ে স্বামী প্রবাহ নন্দীর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনেছেন তিনি। বিয়ের পর থেকেই শারীরিক অত্যাচার থেকে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধেও অভিযোগ এনেছেন দেবলীনা। ৬ তলা থেকে নাকি তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেন প্রবাহ। এমনকি পাইলট স্বামীর মদ্যপানের অভ্যাস নিয়ে বড়সড় অভিযোগ এনেছেন দেবলীনা।

    Why isn't debolinaa nandy removing husbands surname

    কী জানালেন গায়িকা: এবার সোশ্যাল মিডিয়ায় একটি বড়সড় পোস্ট করলেন দেবলীনা (Debolinaa Nandy)। সেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন, এতদিন তিনি কিছুই করেননি। হাসপাতালে থাকাকালীন তাঁর বাড়ির লোক থানায় গিয়েছিল। কিন্তু তিনি নিজের জিনিসপত্র নিয়ে আসার পর প্রবাহর বাড়ির লোক তাঁর নামে মিথ্যে কথা বলছে, তাঁর নামে ভুলভাল ভিডিও পোস্ট করছে। ঘটনাটা তাঁরা ভুল ভাবে সবাইকে জানাচ্ছিলেন, তাই তাঁর আর কিছু করার ছিল না।

    আরও পড়ুন : বিশ্ব রেকর্ডের হাতছানি, গঙ্গাবক্ষে ৫০০ নৌকায় যোগাভ্যাস, রেড রোডের কর্মসূচির জন্য সেজে উঠছে কলকাতা

    কেন বদলাচ্ছেন না পদবী: দেবলীনা আরও বলেন, তিনি নিজের পেজে এই সম্পর্কে কিছু পোস্ট করেননি। আদালতে ঠিক সময়ে সবটা প্রমাণিত হবে। তিনি সতর্ক করেছেন, তাঁকে বা তাঁর মাকে নিয়ে বাজে কথা বললে এতদিন শুধু ব্লক করা হত। এবার তিনি আইনি পদক্ষেপ নেবেন। পুরনো ভিডিওগুলি তিনি সঠিক সময়ে মুছে দেবেন বলেও জানান।

    আরও পড়ুন : শুটিং শেষ সারেগামাপা গ্র্যান্ড ফিনালের, কে হলেন বিজয়ী?

    এই পোস্টের কমেন্টেই একজন লেখেন, এবার পদবীটা বললে ফেলুন। উত্তরে দেবলীনা লেখেন, ‘আমার পদবী নন্দী, বাবা আমার নন্দী’। অনেকে ভেবেছিলেন, বিয়ের পর স্বামীর পদবী গ্রহণ করেছিলেন দেবলীনা। কিন্তু এবার তিনি স্পষ্ট করে দিলেন, তাঁর নিজের পদবীই নন্দী। তাই তিনি তা বদলাননি।

    Click here to Read More
    Previous Article
    তিনি ৫০ পেরোলেই জয়ী হয় ভারত! এবার অনন্য রেকর্ড গড়লেন রোহিত শর্মা যা নেই শচীনেরও
    Next Article
    রাজ্য সরকারি কর্মীদের DA বাড়ছে কালই! কতটা? জানুন

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment