Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    জুলাই মাসে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ বলে দিলেন মুখ্যমন্ত্রী, আনন্দে উপভোক্তারা

    4 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ জুন থেকে শুরু হয়েছে রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। ইতিমধ্যেই বহু উপভোক্তা এই সরকারি প্রকল্পের আওতায় ৩০০০ টাকা করে পেতে শুরু করেছেন। বাকিরা রয়েছে অপেক্ষায়। এরই মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।

    অন্নপূর্ণা যোজনা নিয়ে নয়া তথ্য দিলেন মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

    তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অভিযোগ, আগের সরকারের আমলে চলা বিভিন্ন সরকারি প্রকল্পে এমন বহু বহু নাম সামনে এসেছে, যাঁরা প্রকৃতপক্ষে সুবিধা পাওয়ার যোগ্য নন। শুভেন্দু অধিকারী বলেন, “অন্নপূর্ণা যোজনার টাকা পেতে নতুন করে ফর্ম ফিল আপ করানোর কারণ হল, তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডারে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে। কোনও কোনও জায়গায় বছরের পর বছর ধরে হাজার হাজার পুরুষ এই প্রকল্পের সুবিধে নিয়ে গেছেন।”

    মুখ্যমন্ত্রী আরও বলেন, তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অভারতীয়, অনুপ্রবেশকারীদের অনেকেও পেয়েছেন বলে বহু অভিযোগ সামনে এসেছে। সেই কারণেই আসায় অন্নপূর্ণা ভাণ্ডারে সুবিধাভোগী বাছাইয়ের ক্ষেত্রে কড়াকড়ি নজর রাখা হচ্ছে।

    annapurna yojana(15)

    আরও পড়ুন: ‘একমেবাদ্বিতীয়ম্’, বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে বিশ্বকাপে অনবদ্য নজির মেসির, তৈরি নয়া ইতিহাস

    এরপরই সুখবর দিয়ে মুখ্যমন্ত্রী জানান, জুন মাসের ৩ তারিখ অবধি পাওয়া তথ্য বলছে, ২৮ লক্ষ মহিলা এই টাকা পেয়েছেন। এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৫ লক্ষ মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন। নাম নথিভুক্ত করেছেন। ইতিমধ্যেই তাদের নাম ভেরিফিকেশন কমপ্লিট করে পোর্টালে তোলা হয়েছে। তাঁরা জুন মাসের টাকা ১ জুলাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি মহিলারা।

    Click here to Read More
    Previous Article
    তৃণমূল ভবন কি থাকছে না? জল্পনার মাঝেই স্পষ্ট বার্তা দলের
    Next Article
    যাতায়াত হবে আরও সহজ, নতুন স্টেশন নিয়ে বড় আপডেট কলকাতা মেট্রোয়

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment