Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মেসির রেকর্ড ভাঙলেন স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামাল! বিশ্বকাপের মঞ্চে তৈরি হলো নতুন ইতিহাস

    2 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ রবিবার আটলান্টা স্টেডিয়ামে সৌদি আরব বনাম স্পেন ম্যাচে ইতিহাস তৈরি করলেন বিস্ময় বালক লামিন ইয়ামাল (Lamine Yamal)। বিশ্বকাপে (FIFA World Cup 2026) নিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেই প্রথম গোলটি পেয়ে যান তরুণ স্প্যানিশ তারকা। কেপ ভার্দের বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর, এই ম্যাচটি ছিল ইউরোপীয় চ্যাম্পিয়নদের বিশ্বকাপে টিকে থাকার লড়াই। কোনও ঝুঁকি না নিয়ে এই ম্যাচে লামিনকে শুরু থেকে মাঠে নামিয়ে দেন স্প্যানিশ কোচ। তার ফলও হাতে-নাতে পেয়েছে দলটি। ৪-০ ফলে সৌদিকে বিধ্বস্ত করে জয় পেয়েছে স্পেন (Spain)। সেইসঙ্গে লিওনেল মেসির (Lionel Messi) রেকর্ডও ভেঙেছেন লামিন।

    ফিফা বিশ্বকাপে গোল করা স্পেনের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হলেন ইয়ামাল (১৮ বছর ৩৪৩ দিন বয়সী)। তার আগে রয়েছেন বার্সেলোনায় তারই সতীর্থ গাভি, যিনি ১৮ বছর ১১০ দিন বয়সে ২০২২ সালে কাতার বিশ্বকাপে গোল করেছিলেন। এদিন বার্সেলোনায় নিজের পূর্বসূরি কিংবদন্তি লিওনেল মেসির রেকর্ডও ভেঙে দিয়েছেন ইয়ামাল। ২০০৬ বিশ্বকাপে সার্বিয়া অ্যান্ড মন্টেনেগ্রোর বিরুদ্ধে নিজের প্রথম গোলটি করার সময় আর্জেন্টাইন তারকার বয়স ছিল ১৮ বছর ৩৫৭ দিন। এই প্রসঙ্গে স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে ম্যাচ শেষে বলেন, “ওর কাছে বয়স শুধু একটা সংখ্যা। ও যেভাবে বড় মঞ্চের চাপ সামলাচ্ছে তা অবিশ্বাস্য।”

    ১৮ বছর বয়সে বিশ্বকাপের চাপ, হাজার হাজার দর্শকের সামনে বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতায় হাফ ফিট অবস্থায় নামা, এসব কোনও কিছুই তাকে দমাতে পারেনি। ড্রিবলিং, পাসিং, শট – সবেতেই পরিণত ফুটবলারের ছাপ রেখেছেন লামিন। বার্সেলোনার জার্সিতে এতদিন যেভাবে জাদু দেখিয়েছেন, বিশ্বকাপের মঞ্চেও তার পুনরাবৃত্তি ঘটালেন এই তারকা। তবে অতিরিক্ত ঝুঁকি না নিয়ে প্রথমার্ধে ৩-০ ফলে এগিয়ে যেতেই লামিনকে তুলে নেন স্প্যানিশ কোচ।

    আরও পড়ুন: বিশ্বকাপে চোট সমস্যা কাটছে না ব্রাজিলের! নেইমার ফিরতেই ফের দুঃসংবাদ পেলো সাম্বা ব্রিগেড

    অন্যদিকে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করে আলজেরিয়ার বিরুদ্ধে দলকে জেতানোর পর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে মাঠে নামবেন লিও মেসি। প্রথম ম্যাচে অসাধারণ পারফরম্যান্স মেসির সামনে এবার আরও একটা মাইলফলক। অস্ট্রিয়ার বিপক্ষে গোল করলেই বিশ্বকাপে টানা ৬ ম্যাচে গোলের রেকর্ড স্পর্শ করবেন তিনি। ফ্রান্সের জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জর্জিনহোর পাশে বসবেন মেসি।

    আরও পড়ুন: এক ভারতীয়র কাছেই আটকে গেল রোনাল্ডোর পর্তুগাল! কে ছিলেন কঙ্গোর সেই ফুটবলার?

    কোচ স্কালোনির দলকে বিশ্বকাপের প্রথম ম্যাচে আক্রমণভাগে অনেক ধারালো দেখিয়েছে। মাঝমাঠে ডি পলের সঙ্গে এনজো ফার্নান্দেজের বোঝাপড়া জমে উঠেছে। ডিফেন্সে রোমেরো-ওটামেন্দি জুটি ভরসা দিচ্ছে। অস্ট্রিয়া ফিজিক্যাল ফুটবল খেলে অভ্যস্ত। তাই দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার খেলোয়াড়দের ধৈর্যের পরীক্ষাও দিতে হবে।

     

    Click here to Read More
    Previous Article
    ময়নাগুড়িতে সরকারি বাসের মর্মান্তিক দুর্ঘটনা, লক্ষ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা শুভেন্দুর
    Next Article
    প্রথম বাজেটেই বড় বার্তা, কী কী ঘোষণা হতে পারে বাংলায়?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment