Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    প্রায় ২ বছরের পথচলায় ইতি, জি বাংলার সিরিয়াল বন্ধে আবেগঘন নায়িকা

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : একগুচ্ছ চ্যানেলের নানান ধারাবাহিকের মাঝে কিছু কিছু গল্প মন ছুঁয়ে যায় দর্শকদের। সিরিয়ালের (Serial) কলাকুশলীরা হয়ে ওঠে আপন ঘরের লোকের মতো। কিছু কিছু জুটি মাসের পর মাস ধরে দর্শকদের প্রিয় তালিকায় জায়গা করে নেয়। এমন সিরিয়াল শেষ হয়ে গেলে সেই শূন্যস্থান পূরণ হতে সময় লাগে বইকি।

    প্রায় ২ বছর বাদে শেষ হচ্ছে সিরিয়াল (Serial)

    প্রতিযোগিতার বাজারে নিত্যনতুন ধারাবাহিক ভিড় করছে বিভিন্ন চ্যানেলে। নতুনদের জায়গা দেওয়ার জন্য সরে যাওয়ার নিদান আসছে পুরনোদের উপর। জি বাংলার ‘পুরনো’দের তালিকাতেই অন্যতম নাম ‘আনন্দী’। এর আগে একাধিক বার এই সিরিয়াল শেষের গুঞ্জন উঠেছে। কিন্তু প্রতিবারই জল্পনা মিথ্যে করে দিয়েছে আনন্দী। তবে এবার বাস্তবিকই বিদায় নিচ্ছে এই ধারাবাহিক।

    Zee bangla one of the old serial is ending

    কী লিখলেন অন্বেষা: দীর্ঘ ১ বছর ১০ মাসের পথচলা শেষ হল আনন্দীর। বৃহস্পতিবার ছিল সিরিয়ালের শেষ শুটিং। শেষ দিনের শুটিংয়ে আনন্দী চরিত্রটি শেষবারের মতো ফুটিয়ে তুলে আবেগঘন হয়ে পড়লেন অভিনেত্রী অন্বেষা হাজরা। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, ‘আজ ১ বছর ১০ মাস পর আমি আনন্দীর শরীর থেকে বেরোলাম… আবার কোনও নতুন শরীরে দেখা হবে…’।

    আরও পড়ুন : জামাইয়ের পাতে ইলিশ দেবেন, কত করে চলছে দাম? জেনে নিন বাজারের হালহকিকত

    দ্বিতীয় বার জুটি বাঁধেন: দীর্ঘ পোস্টে প্রযোজক নীলাঞ্জনা শর্মা থেকে সমস্ত কলাকুশলীদের (Serial) ধন্যবাদ জানিয়েছেন অন্বেষা। প্রায় ২ বছর একসঙ্গে শুটিং করার পর কলাকুশলীরাই পরিবারের মতো হয়ে ওঠে। উপরন্তু এই সিরিয়াল একাধিক কারণে ছিল ‘স্পেশ্যাল’। ‘এই পথ যদি না শেষ হয়’ এর পর এই ধারাবাহিকেই দ্বিতীয় বারের মতো জুটি বেঁধেছিলেন অন্বেষা ও ঋত্বিক। অন্যদিকে যিশু সেনগুপ্তের সঙ্গে বিচ্ছেদের পর নীলাঞ্জনার ‘নিনি চিনিস মাম্মাস প্রোডাকশন’ এর এটাই ছিল প্রথম সিরিয়াল।

    আরও পড়ুন : শনিবারে নিরামিষ, গাছপাঁঠা দিয়েই হোক জামাই আপ্যায়ন, রইল দারুণ রেসিপি

    টিআরপি তালিকায় সেভাবে কখনও জায়গা করতে না পারলেও বেশ জনপ্রিয়তা পেয়েছিল আনন্দী। ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ায় বিমর্ষ অনুরাগীরা। প্রিয় জুটিকে আবারও কোনও নতুন সিরিয়ালে দেখার আশা প্রকাশ করেছেন তারা।

    Click here to Read More
    Previous Article
    আচমকাই বড় ঘোষণা BCCI-র! ভারত-আফগানিস্তান সিরিজে এন্ট্রি এই তারকা খেলোয়াড়ের
    Next Article
    ছেলে বিধায়ক তবুও, চা- তেলেভাজা বিক্রি করে বাবা !

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment