Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    একের পর এক চমক Apple-এর! আরও শক্তিশালী হবে iPhone 18!, Siri AI-র জন্য থাকবে বেশি RAM

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: বিশ্বজুড়ে টেক প্রেমীদের কাছে iPhone সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। এদিকে, চলতি বছরের সেপ্টেম্বরে Apple-এর প্রথম ফোল্ডেবল iPhone-এর সঙ্গে iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max বাজারে আসার কথা রয়েছে। তবে, iPhone 18-এর জন্য অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে। কারণ, এমনটাও শোনা যাচ্ছে যে, এই মডেলটি আগামী বছর বাজারে আনার কথা চলছে। এই আবহেই iPhone 18 এমন কিছু তথ্য ফাঁস হয়েছে যেগুলি উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। জানিয়ে রাখি যে, সংস্থাটি সম্প্রতি WWDC ২০২৬ ইভেন্টে SIRI AI ফিচার্স সামনে এনেছে। তবে, SIRI-র কিছু অ্যাডভান্স ফিচার্স 12 জিবি র‍্যামের কম মডেলগুলিতে কাজ করবে না। কিছু অ্যানালিস্ট জানিয়েছেন, এই AI ফিচার্স কার্যকর করতে iPhone 18-এ 12 জিবি র‍্যাম থাকতে পারে।

    iPhone 18-এর বিষয়ে কী জানা গিয়েছে?

    কেবি সিকিউরিটিজের অ্যানালিস্টদের উদ্ধৃত করে ডিজিটাইমস এশিয়া জানিয়েছে, iPhone 18 সিরিজে 12 জিবি র‍্যাম থাকার সম্ভাবনা রয়েছে। এমনটা হলে নতুন সিরিজে SIRI AI-এর ব্যবহার বাড়বে। যা সম্ভবত নতুন সিরিজটির চাহিদা বাড়িয়ে দেবে।

    Apple's big surprise! iPhone 18 will be more powerful.

    এদিকে, এই তথ্যটি এমন এক সময়ে সামনে এসেছে যখন ডিআরএএম (DRAM) এবং ন্যান্ড (NAND) স্টিকের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় স্মার্টফোন তৈরির খরচও বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে যে, অ্যানালিস্টদের দাম বৃদ্ধির জল্পনাকে উড়িয়ে দিয়ে Apple খরচ কমানোর প্রচেষ্টায় বেশ কিছু সীমাবদ্ধতা সহ iPhone 18 বাজারে আনার পরিকল্পনা করছে। এই ঘাটতিগুলির মধ্যে চিপসেটের স্পেসিফিকেশন, র‍্যাম ইত্যাদির মতো বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে।

    আরও পড়ুন: হবে ৭৪ টি ম্যাচ! কবে থেকে শুরু ২০২৭-এর IPL? সম্ভাব্য দিনক্ষণ জানালেন BCCI সচিব

    কোন কোন মডেলগুলিতে অ্যাডভান্স ফিচার্স চলবে: জানিয়ে রাখি যে, বেশিরভাগ AI ফিচার্স iPhone 15 Pro এবং তার পরবর্তী মডেলগুলিতে পাওয়া যাবে। কিন্তু, কোম্পানির সবচেয়ে উন্নত AI ফিচার্স 12 জিবি র‍্যামের কম হ্যান্ডসেটে চলবে না।

    আরও পড়ুন: ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার হওয়া ফুটবলার খেলছেন বিশ্বকাপে ম্যাচ! জানাজানি হতেই শুরু হইচই

    এক্ষেত্রে iPhone 17 Pro থেকে শুরু করে iPhone 17 Pro Max এবং iPhone Air-এ অ্যাডভান্স ফিচার্সের সুবিধা মিলবে। এদিকে, iPhone 17-এ 8 GB র‍্যাম থাকায় এই হ্যান্ডসেটটিতে অ্যাডভান্স ফিচার্সের সুবিধা মিলবে না বলেই অনুমান করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    হবে ৭৪ টি ম্যাচ! কবে থেকে শুরু ২০২৭-এর IPL? সম্ভাব্য দিনক্ষণ জানালেন BCCI সচিব
    Next Article
    কড়া টক্কর পাবেন ইলন মাস্ক! মহাকাশে স্টারলিঙ্কের সাম্রাজ্যে এন্ট্রি নেবেন মুকেশ আম্বানি, মিলল আপডেট

    Related টেক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment