Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    স্প্যানিশ গোল বন্যায় ধুয়ে সাফ সৌদি আরব! চলতি বিশ্বকাপে প্রথম জয় লামিন ইয়ামালদের

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপের (FIFA World Cup 2026) প্রথম ম্যাচে দুর্বল কেপ ভার্দের কাছে আটকে গিয়েছিল ইউরো চ্যাম্পিয়ন স্পেন (Spain)। চূড়ান্ত সমালোচনার মুখে পড়েছিলেন স্প্যানিশ লুইস দে লা ফন্তে। ফলস্বরূপ দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে দলের সবচেয়ে বড় মুখ বিস্ময় বালক লামিন ইয়ামালকে ফেরত এনেছিলেন তিনি। আর এই সিদ্ধান্তেই কেল্লাফতে। গোলের ঝড় তুলে সৌদি আরবকে উড়িয়ে দিল স্পেন।

    নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়েকে রুখে দেওয়ার পর স্পেনের বিরুদ্ধেও ভালো পারফরম্যান্স করার আশায় মাঠে নেমেছিল সৌদি আরব। কিন্তু মুহুর্মুহু স্প্যানিশ আক্রমণের সামনে দাঁড়াতেই পারলো না মধ্য প্রাচ্যের দেশটির ডিফেন্স। গত বিশ্বকাপে আর্জেন্টিনা ও এই বিশ্বকাপে উরুগুয়েকে আটকে ফুটবলবিশ্বের নজর কেড়েছিল দেশটি। কিন্তু স্পেন তাদের এনে দাঁড় করালো রূঢ় বাস্তবের সামনে।

    আরও পড়ুন: বিশ্বকাপে আরও রেকর্ডের হাতছানি মেসির সামনে! অস্ট্রিয়া ম্যাচেই নতুন ইতিহাস লিখবেন আর্জেন্টিনা অধিনায়ক

    ম্যাচের শুরু থেকে ভয়ঙ্কর হয়ে ওঠা ১৮ বছর বয়সী লামিন ইয়ামাল দলকে এগিয়ে দেন মাত্র ১০ মিনিটে। প্রথম গোলটি করিয়ে তারপর নিজে প্রথমার্ধে জোড়া গোল করেন অভিজ্ঞ স্প্যানিশ স্ট্রাইকার মিকেল ওয়ারজাবাল। সৌদি আরবের যাবতীয় প্রতিরোধ ম্যাচের প্রথম আধঘন্টাতেই। এরপর দ্বিতীয়ার্ধে ডিফেন্ডার কুকুরেয়ার শট ক্লিয়ার করতে গিয়ে নিজের জালে বল জড়িয়ে বসেন সৌদির ডিফেন্ডার। আরও অজস্র সুযোগ তৈরি হলেও গোলরক্ষক আল ওয়াইসের সৌজন্যে লজ্জা বাড়েনি সৌদি আরবের।

    গোটা ম্যাচে স্পেন ৬৭ শতাংশ বলের দখল নিয়ে খেলে। মোট ২২ টি শট নেয় ইউরোপ সেরারা। সেখানে সৌদি আরব গোটা ম্যাচে মাত্র একবার স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমোনের পরীক্ষা নিতে সমর্থ হয়। প্রথম ম্যাচে পয়েন্ট নষ্ট করার দ্বিতীয় ম্যাচে শুরুতেই বড় ব্যবধানে এগিয়ে যাওয়ায় ঝুঁকি না নিয়ে তারকা লামিন ইয়ামালকে প্রথমার্ধ শেষ হতেই তুলে নেন স্প্যানিশ কোচ।

    আরও পড়ুন: বিশ্বকাপে চোট সমস্যা কাটছে না ব্রাজিলের! নেইমার ফিরতেই ফের দুঃসংবাদ পেলো সাম্বা ব্রিগেড

    গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী উরুগুয়ের মুখোমুখি হবে স্পেন। ম্যাচ অবশ্যই একেবারেই সহজ হবে না। শীর্ষস্থানে থেকে নকআউটে যাওয়ার লক্ষ্যে মরণ কামড় দেবে ১৯৫০ সালের শেষবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া দলটি। তবে আজ যে ফুটবল তারা খেলেছে তারপর আশায় বুক বাঁধতেই পারেন স্পেন সমর্থকরা।

     

    Click here to Read More
    Previous Article
    বিশ্বকাপে চোট সমস্যা কাটছে না ব্রাজিলের! নেইমার ফিরতেই ফের দুঃসংবাদ পেলো সাম্বা ব্রিগেড
    Next Article
    আজকের রাশিফল ২২ জুন, সফলতার শীর্ষে পৌঁছবে এই চার রাশি

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment