Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোটের মধ্যেই তড়িঘড়ি শাহকে ফোন শুভেন্দুর, কী ঘটেছে?

    4 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ বাংলার দ্বিতীয় দফার ভোটের মাঝেই ফলতা কেন্দ্রকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। BJP-র অভিযোগ, কয়েকটি বুথে তাদের প্রার্থীর নামের সামনে থাকা EVM-এর বোতাম ঠিকমতো কাজ করছিল না। কোথাও আবার সেই বোতাম টেপ দিয়ে ঢেকে রাখা হয়েছিল বলেও দাবি করা হয়েছে। এই ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনে কথা বলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পরে পুরো ঘটনায় রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন।

    ফলতায় EVM নিয়ে বিতর্ক

    বুধবার দ্বিতীয় দফার ভোট চলাকালীন দুপুর ১টা পর্যন্ত প্রায় ৬১ শতাংশ ভোট পড়ে। এর মধ্যেই ফলতা বিধানসভা কেন্দ্র থেকে EVM নিয়ে অভিযোগ সামনে আসে। BJP প্রার্থী দেবাংশু পাণ্ডার দাবি, একাধিক বুথে তাঁর নামের সামনে থাকা বোতাম কাজ করছিল না। কোথাও সেই অংশ টেপ দিয়ে ঢাকা ছিল বলেও অভিযোগ করেন তিনি। BJP-র দাবি, এর ফলে অনেক ভোটার সমস্যায় পড়েন। পরিকল্পনা করেই ভোটদানে বাধা তৈরি করা হয়েছে বলে অভিযোগ তোলে গেরুয়া শিবির।

    শাহকে ফোন শুভেন্দুর (Suvendu Adhikari)

    এই ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করেন শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। পরে শুভেন্দু বলেন, ফলতার পুরো ঘটনা তিনি শাহকে জানিয়েছেন। ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও সরব হন BJP নেতা অমিত মলব্য। তিনি একটি ভিডিও পোস্ট করে দাবি করেন, ফলতার কয়েকটি বুথে BJP-র ভোটের অপশন টেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। তাঁর অভিযোগ, ভোট প্রভাবিত করার চেষ্টা হয়েছে।

    অন্যদিকে, নির্বাচন কমিশন জানিয়েছে, EVM-এর বোতাম নিয়ে কোনও অভিযোগ এলে তা সঙ্গে সঙ্গে খতিয়ে দেখা হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, অভিযোগ সত্যি প্রমাণিত হলে সংশ্লিষ্ট বুথে পুনর্নির্বাচনও হতে পারে। ফলতার ঘটনা নিয়ে রিপোর্টও চাওয়া হয়েছে বলে খবর।

    Suvendu Adhikari Claims BJP Will Win 177 Seats in Bengal Assembly Elections

    আরও পড়ুনঃ ৪০ কোটির দুর্নীতি! গ্রেপ্তার জয় কামদার, ED- নজরে কলকাতা পুলিশের এক কর্তা

    এদিন ভোট নিয়ে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি বলেন, বাংলায় প্রচুর মানুষ ভোট দিতে বেরিয়েছেন। তাঁর দাবি, এবার মানুষ ভয় ছাড়াই ভোট দিচ্ছেন।

    Click here to Read More
    Previous Article
    গরমের চোটে শীঘ্রই এগিয়ে আসবে স্কুলের সময়! মর্নিং স্কুল নিয়ে আবেদন
    Next Article
    ফলতার বুথে ধাক্কাধাক্কি, কেন্দ্রীয় বাহিনীকে দেখেই ছুটে পালাল মহিলারা ..কেন?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment