Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সামার স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা, যাত্রী পরিষেবায় আসছে বড় বদল

    57 minutes ago

    বাংলা হান্ট ডেস্ক: গণপরিবহনের অন্যতম মাধ্যম হল ট্রেন (Indian Railways)। এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য মানুষ ট্রেনের ওপর ভরসা করে থাকেন। তার ওপর এই সময় গরমের ছুটি পড়ায় মানুষ নানান জায়গা ঘুরতে যাবার পরিকল্পনা করে থাকছেন। যার ফলে ট্রেনে অতিরিক্ত ভিড় সামাল দিতে এবার ভারতীয় রেলের তরফ থেকে নেওয়া হল এক উদ্যোগ। যেখানে যাত্রী ভিড় সামাল দিতে অতিরিক্ত ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে, ভারতীয় রেল। জেনে নিন সেই ট্রেনগুলির বিষয়ে বিস্তারিত তথ্য।

    সামার স্পেশাল ট্রেনে ভিড় কমাতে নয়া পদক্ষেপ রেলের (Indian Railways)

    এই গরমের সময় যাত্রীভিড় সামাল দিতে ট্রেন নম্বর ০৭০৪৬/০৭০৪৭ (সেকেন্দ্রাবাদ – নাহরলগুন – সেকেন্দ্রাবাদ)-এর পরিষেবা বাড়ানো হল। ট্রেন নম্বর ০৭০৪৬ (সেকেন্দ্রাবাদ – নাহরলগুন) সাপ্তাহিক স্পেশাল ট্রেনের চলাচল ২৯ মে থেকে ২৬ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে, ফেরৎ যাত্রায় ট্রেন নম্বর ০৭০৪৭ সাপ্তাহিক স্পেশাল ট্রেনটির (নাহরলগুন – সেকেন্দ্রাবাদ) চলাচল ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে (Indian Railways)।

    Indian Railways takes new measures to reduce crowding on summer special trains

    আরও পড়ুন: হোটেলের মতো ঝরঝরে ভাত বানাতে চাইলে রান্নার সময়ে ভুলেও করবেন না এই কাজগুলি

    পাশাপাশি ট্রেনগুলির সময়সূচি এবং স্টপেজ অনুযায়ী চলাচল করবে। এছাড়াও কাটিহার থেকে ভাগলপুর পর্যন্ত একটি সামার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনটি প্রতিদিন ২৭ মে থেকে ১ জুন পর্যন্ত উভয় দিক থেকে চলাচল করবে। ট্রেন নম্বর ০৩৪০৭ (ভাগলপুর – কাটিহার) স্পেশাল ভাগলপুর থেকে সকাল ৭ টায় রওনা দিয়ে একই দিনে বেলা ১ টায় কাটিহার পৌঁছাবে।

    ফেরৎ পথে ট্রেন নম্বর ০৩৪০৮ (কাটিহার – ভাগলপুর) স্পেশাল কাটিহার থেকে বেলা ২.১০- এ রওনা দিয়ে একই দিনে রাত ৮.২০-তে ভাগলপুর পৌঁছাবে। ট্রেনটি ১৩ টি সাধারণ কোচ-সহ আনরিজার্ভ স্পেশাল ট্রেন হিসেবে চলাচল করবে।

    সেকেন্দ্রাবাদ – নাহরলগুন – সেকেন্দ্রাবাদ সামার স্পেশাল ট্রেনের পরিষেবার মেয়াদ বৃদ্ধি এবং কাটিহার – ভাগলপুর সামার স্পেশাল ট্রেনের সূচনা গ্রীষ্মকালীন ভ্রমণের চরম ব্যস্ত মৌসুমে যাত্রীদের উল্লেখযোগ্য স্বস্তি প্রদান করবে। সেকেন্দ্রাবাদ ও নাহরলগুন-এর মধ্যে অতিরিক্ত ট্রিপগুলি যাত্রীদের বর্ধিত চাহিদা মেটাতে, ওয়েটিং লিস্ট কম করতে সাহায্য করবে।

    এছাড়াও সম্প্রসারিত পরিষেবাগুলি অরুণাচল প্রদেশ এবং উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যে যাতায়াতকারী যাত্রীদের জন্য ভ্রমণের ক্ষেত্রে সুবিধা প্রদান করবে। একইভাবে, দৈনিক কাটিহার – ভাগলপুর সামার স্পেশাল ট্রেনটি এই দুই শহর এবং মধ্যবর্তী স্টেশনগুলির মধ্যে যাতায়াত করবে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    প্রতিরক্ষায় ঐতিহাসিক বদল! এবার বেসরকারি সংস্থাতেও তৈরি হবে ভারতের স্টেলথ যুদ্ধবিমান
    Next Article
    বড় টুইস্ট! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, আজকের আবহাওয়ার খবর

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment