Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কোন ওয়েবসাইটে মিলবে? ঘোষণা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: বিধানসভার নির্বাচনে বিজেপি সরকার রাজ্যে আসার পর একের পর এক কাজ করছেন। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অবশেষে খুশির খবর নিয়ে আসলো রাজ্য সরকার। কারণ বুধবার নবান্নে আনুষ্ঠানিকভাবে নতুন অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) আবেদনের পত্র প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেনে নিন সে বিষয় বিস্তারিত তথ্য।

    অন্নপূর্ণা ভান্ডার আবেদন শুরু, জেনে নিন নিয়ম (Annapurna Bhandar)

    বিজেপি সরকারের ষ্টার প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) নিয়ে বর্তমানে চৰ্চা তুঙ্গে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বুধবারই রাজ্যে অন্নপূর্ণা যোজনার সরকারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অনলাইন অফলাইন এই দুই প্রক্রিয়াতেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন সকল মহিলারা এমন কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল নিজের সমাজ মাধ্যমে প্রকাশ করলেন ওয়েবসাইটের নাম।

    Annapurna Bhandar applications open check the guidelines

    আরও পড়ুন: সামার স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা, যাত্রী পরিষেবায় আসছে বড় বদল

    কোন সরকারি ওয়েবসাইট থেকে এই প্রকল্প মিলবে সে বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল লেখেন ‘পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা যোজনা’ (বা অন্নপূর্ণা ভাণ্ডার) চালু করেছে। অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত সমস্ত তথ্য এবং এপ্লিকেশন ফর্ম – নিচে দেওয়া ওয়েবসাইটে পেয়ে যাবেন l ওয়েবসাইটটি হল https://socialsecurity.wb.gov.in’।

    অন্নপূর্ণা যোজনা ওয়েবসাইটটির নাম দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনা পোর্টাল। পশ্চিমবঙ্গ সরকারের ওই ওয়েবসাইটে দেখা যাচ্ছে প্রথমে আবেদনকারীকে তার আধার লিংকে থাকা মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। এরপর ক্যাপচা ফিল করতে হবে। তারপর একটি পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

    এই অন্নপূর্ণা যোজনা পোর্টালের মাধ্যমে আবেদনকারী অন্নপূর্ণা যোজনা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। পাশাপাশি যারা অফলাইনে আবেদন করতে চান তারা এই ভাবেই আবেদন করবেন। তবে ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে অন্নপূর্ণা যোজনা বারো পাতার ফর্মের ছবি। সেখানে কি কি তথ্য দিতে হবে তা একনজরে দেখে নিন।

    ১. পরিবারের প্রধান বা কর্তার নাম, তাঁর জন্ম তারিখ, তাঁর আধার নম্বর, রেশন কার্ডের আইডি, ঠিকানা, যোগাযোগের নম্বর দিতে হবে।
    আবেদনকারীর পরিবারের সব সদস্যের নাম, পরিচয়, আধার নম্বর, আবেদনকারীর সঙ্গে তাঁর কী সম্পর্ক, তা উল্লেখ করতে হবে।
    ২. পরিবারের সব সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি (IFSC) কোড দিতে হবে।
    ৩. সব সদস্যের এপিক নম্বর ও বিধানসভা কেন্দ্র উল্লেখ করতে হবে।
    ৪. পরিবারের সদস্যদের স্বাস্থ্যবিমা থাকলে, সেই সংক্রান্ত তথ্য় দিতে হবে।
    ৫. পরিবারের সদস্যরা কে কী চাকরি করেন, তা জানাতে হবে।
    ৬. পরিবারের সব সদস্যের শিক্ষাগত যোগ্যতাও উল্লেখ করতে হবে।
    ৭. পরিবারের শিশু সদস্যদের সম্পর্কেও তথ্য দিতে হবে। তাদের স্কুলের নাম জানতে চাওয়া হয়েছে।
    ৮. কী কী প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে?
    আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? (থাকলে সেই সংক্রান্ত তথ্য দিতে হবে)
    ৯. আপনার বাড়িতে কি ৩ বা তার বেশি পাকা ঘর আছে?
    ১০. পরিবারের সব সদস্যের মোট জমির পরিবার কত?
    ১১. পরিবারের কারও চার চাকার গাড়ি আছে?
    ১২. পরিবারের কেউ আয়কর বা পেশাগত কর প্রদান করেন?
    ১৩. পরিবারের কোনও সদস্য কি মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পুর বা পঞ্চায়েত প্রতিনিধি?
    ১৪. কোনও সদস্য কি পেনশনভোগী?
    ১৫. পরিবারের মোট বার্ষিক আয় কত?
    ১৬. কোনও সরকারি প্রকল্পের সুবিধা কী পাচ্ছেন?

    প্রসঙ্গত আবেদনকারী নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী সার্টিফিকেট পাওয়ার আবেদন আছে কিনা, অথবা এসআইআর প্রক্রিয়ার ট্রাইব্যুনালের নাম বিচারাধীন আছে কিনা সেই তথ্যও জানতে চাওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্মে। সময় নিয়ে ফর্ম ফিলাপ করার জন্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Annapurna Bhandar)।

    Click here to Read More
    Previous Article
    আজ কলকাতায় পেট্রোল-ডিজেলের নতুন দাম প্রকাশ্যে, দেখে নিন লিটার প্রতি রেট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment