Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ফলতার বুথে ধাক্কাধাক্কি, কেন্দ্রীয় বাহিনীকে দেখেই ছুটে পালাল মহিলারা ..কেন?

    4 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক : দ্বিতীয় দফার ভোটগ্রহণ (West Bengal Assembly Election) চলাকালীন দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে উত্তেজনার ছবি সামনে এল। বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বলপ্রয়োগের অভিযোগ উঠেছে, যা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। ঘটনাটি ঘটেছে ফলতা-২ গ্রাম পঞ্চায়েতের বেলসিংহা গ্রামের বেলসিংহা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বুথে।

    ভোটে (West Bengal Assembly Election) অশান্ত ফলতা

    স্থানীয় সূত্রে দাবি, সেখানে হঠাৎ ভিড় বাড়তে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জওয়ানরা লাঠি নিয়ে এগিয়ে যান। সেই সময় বিশৃঙ্খলার মধ্যে দৌড়াতে গিয়ে কয়েকজন মহিলা ভোটার পড়ে যান বলে অভিযোগ।

    ইতিমধ্যেই, এই ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, বুথের সামনে বেশ কিছু মানুষ একত্রে দাঁড়িয়ে রয়েছেন। তাঁদের সরানোর সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠি হাতে তৎপর হয়ে ওঠেন। ওই পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ির মধ্যে কয়েকজন মহিলা মাটিতে পড়ে যান। এই ঘটনাই লাঠিচার্জ বলে অভিযোগ করেছে শাসকদল।

    তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। এই বিষয়ে তৃণমূলের মুখপাত্র অনির্বাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ফলতার বেলসিংহা গ্রামে সাধারণ ভোটার বিশেষত মহিলাদের উপরে নৃশংস ভাবে লাঠিচার্জ করছেন। নিরাপত্তা দেওয়ার নামে তাঁরা সাধারণ মানুষকে লাঠিপেটা করতে ছাড়ছেন না। কেন্দ্রীয় বাহিনী যে ভাবে লাঠিচার্জ করেছে, আমরা তৃণমূল কংগ্রেসের তরফে এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি। আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।”

    উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই ফলতা কেন্দ্রটি রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে উঠেছে। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর শেখের বাসভবনে গিয়ে শান্তি বজায় রাখার আবেদন জানান পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা। যদিও তৃণমূলের অভিযোগ, ওই আধিকারিক পরিবারের সদস্যদের ‘টার্গেট’ করে সতর্ক করেছেন, যা নির্বাচন কমিশনের নিয়মের পরিপন্থী।

    Stampede at the falta polling booth in West Bengal Assembly Election

    আরও পড়ুন : ‘এখনও আমি চেয়ারে আছি’, ভোটের সকালেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক মমতা

    এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। অজয়পাল শর্মার অপসারণের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। ভোটের দিনে ফলতায় যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, তা রাজ্যের নির্বাচনী পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিচ্ছে। এখন দেখার, কমিশন এই অভিযোগের প্রেক্ষিতে কী ব্যবস্থা নেয়।

    Click here to Read More
    Previous Article
    ভোটের মধ্যেই তড়িঘড়ি শাহকে ফোন শুভেন্দুর, কী ঘটেছে?
    Next Article
    ৪০ কোটির দুর্নীতি! গ্রেপ্তার জয় কামদার, ED- নজরে কলকাতা পুলিশের এক কর্তা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment