Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এবার আধার দিয়েই আয়ুষ্মান কার্ড! কীভাবে করবেন অনলাইনে আবেদন জানুন স্টেপ বাই স্টেপ

    51 minutes ago

    বাংলা হান্ট ডেস্ক: বিধানসভা নির্বাচনের পর রাজ্যে সরকার বদলেছে। বর্তমানে রাজ্যে রয়েছে বিজেপি সরকার। রাজ্যের এই পালাবদলের পর কেন্দ্রের প্রকল্পগুলিকে দ্রুত কার্যকর করার আশ্বাস দিয়েছেন নতুন সরকার। আর সেই প্রতিশ্রুতি মেনেই আগামী জুলাই মাস থেকে পশ্চিমবঙ্গের শুরু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড বিতরণ (Ayushman Bharat Card)। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ইতিমধ্যে এর রেজিস্ট্রেশন ও এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

    ঘরে বসেই আধার দিয়ে আবেদন করুন আয়ুষ্মান কার্ডের জন্য (Ayushman Bharat Card)

    পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী মাসের ৮ তারিখ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে রাজ্য সরকারের একটি আনুষ্ঠানিক সমঝোতা স্মারক হবে। যদিও এর আগে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে বেশ কিছু বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন আয়ুষ্মান ভারতের জন্য ইতিমধ্যে ৯৭৬ কোটি টাকার অনুমোদন পেয়েছি। জুলাই মাসের মধ্যে সম্ভাব্য ভাবে এই আয়ুষ্মান ভারতের কার্ডগুলো (Ayushman Bharat Card) দেওয়া হবে।

     Ayushman Bharat Card from the comfort of your home using your Aadhaar

    আরও পড়ুন: আজ কলকাতায় পেট্রোল-ডিজেলের নতুন দাম প্রকাশ্যে, দেখে নিন লিটার প্রতি রেট

    তবে সরকারি সূত্রের খবর অনুযায়ী, রাজ্যের সাধারণ মানুষ অনলাইনে নাম নথিভুক্ত করে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। আর এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য, আপনাকে আধার, মোবাইল নম্বর এবং প্রয়োজনীয় পরিচয়পত্রের মাধ্যমে এনরোলমেন্ট সম্পূর্ণ করতে হবে। পরবর্তীতে পরিবারের জন্য ফ্যামিলি কার্ড বা ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল কার্ড ইস্যু করা হবে।

    তবে যতদিন আয়ুষ্মান ভারত পুরোপুরি চালু হচ্ছে না। ততদিন পর্যন্ত রাজ্যের স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা থাকবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার কথায় যতদিন পর্যন্ত এই আয়ুষ্মান ভারতের প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে না ততদিন কেউ স্বাস্থ্যসাথীর সুবিধার থেকে বঞ্চিত হবেন না।

    পাশাপাশি তিনি জানান, যারা ধাপে ধাপে আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন এবং নতুন কার্ড পাবেন তারা পরবর্তীতে স্বাস্থ্য সাথী প্রকল্পের থেকে স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসবেন।আয়ুষ্মান ভারত প্রকল্পে নির্দিষ্ট কিছু যোগ্যতার শর্ত থাকলেও, রাজ্য সরকার চাইছে যাতে স্বাস্থ্যসাথীর সমস্ত উপভোক্তাই নতুন প্রকল্পের আওতায় আসতে পারেন (Ayushman Bharat Card)।

    Click here to Read More
    Previous Article
    শুধু হোল্ডিং সেন্টার নয়, বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে আরও বড় অ্যাকশন শুভেন্দু সরকারের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment