Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজ কলকাতায় পেট্রোল-ডিজেলের নতুন দাম প্রকাশ্যে, দেখে নিন লিটার প্রতি রেট

    39 minutes ago

    বাংলা হান্ট ডেস্ক: গত কয়েক দিন মোট চারবার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। এর ফলে পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। তবে পেট্রোল ও ডিজেলের দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ফলে স্বাভাবিকভাবেই জ্বালানির তেলের দামের উপর সবারই নজর রয়েছে। এবার এক নজরে দেখে নিন বুধবার বাজারে জ্বালানি তেলের (Fuel Price) দাম কত রয়েছে।

    কলকাতায় আজ কত টাকায় মিলছে পেট্রোল-ডিজেল (Fuel Price)

    বুধবার ডিজেল এবং সিএনজির কলকাতায় দামে কোন পরিবর্তন হয়নি। তেল বিপণন সংস্থা গুলি প্রতিদিন সকাল ছটায় জ্বালানির নতুন দাম ঘোষণা করে থাকেন (Fuel Price)। যদিও এর আগে আন্তর্জাতিক বাজার অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে মাত্র দু সপ্তাহের ব্যবধানে পেট্রোল ও ডিজেলের দাম প্রায় লিটার পিছু সাত টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল।

    Fuel Price what are petrol and diesel available in Kolkata today

    আরও পড়ুন: অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কোন ওয়েবসাইটে মিলবে? ঘোষণা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

    এই দাম বৃদ্ধির ফলে যথারীতি পকেটে চাপ পড়েছিল মধ্যবিত্তের। তবে একনজরে আজকে অনান্য রাজ্যের তেলের দাম দেখেনিন। ২৮ মে হায়দরাবাদে পেট্রোলের দাম ছিল দেশের মধ্যে সর্বোচ্চ, প্রতি লিটার ১১৫.৬৯ টাকা। এর পরেই রয়েছে তিরুবনন্তপুরম, যেখানে পেট্রোলের দাম ছিল প্রতি লিটার ১১৫.৪৯ টাকা।

    এছাড়া লখনউ ও নয়াদিল্লিতেও তুলনামূলকভাবে পেট্রোলের দাম কম ছিল। সেখানে প্রতি লিটার পেট্রোলের দাম যথাক্রমে ১০২.০৫ টাকা এবং ১০২.১২ টাকা।

    ডিজেলের ক্ষেত্রে তিরুবনন্তপুরমে সর্বোচ্চ দাম রেকর্ড করা হয়েছে। সেখানে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১০৪.৪০ টাকা। হায়দরাবাদে ডিজেলের দাম ছিল প্রতি লিটার ১০৩.৮২ টাকা। অন্যদিকে, চণ্ডীগড়ে ডিজেলের দাম ছিল সবচেয়ে কম, প্রতি লিটার ৮৬.০৯ টাকা হয়েছে (Fuel Price)।

    Click here to Read More
    Previous Article
    বড় টুইস্ট! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, আজকের আবহাওয়ার খবর
    Next Article
    অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কোন ওয়েবসাইটে মিলবে? ঘোষণা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment