Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোটের আগে বড় ধাক্কা! বাংলায় সব কাজ গুটিয়ে নিল আইপ্যাক

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোটের ঠিক আগে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। দলের অন্যতম কৌশল নির্ধারণকারী সংস্থা আইপ্যাক (IPAC) হঠাৎ করেই পশ্চিমবঙ্গে সমস্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আইনি জটিলতার কারণ দেখিয়ে কর্মীদের ২০ দিনের ছুটিতে পাঠানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ভোটের আগে সংগঠনিক প্রস্তুতিতে চাপ বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

    কী জানানো হয়েছে সংস্থার (IPAC) পক্ষ থেকে?

    সংস্থার (IPAC) পক্ষ থেকে কর্মীদের ইমেল করে জানানো হয়েছে, কিছু আইনি বাধ্যবাধকতার কারণে আপাতত রাজ্যে কাজ স্থগিত রাখা হচ্ছে। সেই সঙ্গে কর্মীদের ২০ দিনের জন্য ছুটিতে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। ইমেলে কর্মীদের জানানো হয়েছে, তারা যেন পরিস্থিতি নিয়ে ধৈর্য রাখেন এবং প্রয়োজনে সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। পাশাপাশি এটাও বলা হয়েছে, ১১ মে-র পর আবার তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

    এই সিদ্ধান্তের জেরে নির্বাচনের মুখে তৃণমূলের সংগঠনিক প্রস্তুতিতে প্রভাব পড়তে পারে বলেই রাজনৈতিক মহলের একাংশের ধারণা। এর আগেই আইপ্যাককে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। কলকাতায় সংস্থার অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে তল্লাশি চালায় ইডি। সেই সময় ঘটনাস্থলে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অভিযোগ ওঠে, তল্লাশির মাঝেই কিছু গুরুত্বপূর্ণ নথি তিনি নিয়ে বেরিয়ে যান।

    মমতার দাবি ছিল, কেন্দ্রের বিজেপি সরকার রাজনৈতিক উদ্দেশ্যেই কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে। তাঁর অভিযোগ, তৃণমূলের নির্বাচনী কৌশল সংক্রান্ত গোপন নথি জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল।

    ED Raid on IPAC Police Seize Security Register

    আরও পড়ুনঃ অষ্টম বেতন কমিশনে ‘বড় চমক’! বেসিক ৬৯ হাজার, ভাতায় বড় বৃদ্ধির সম্ভাবনা

    এই ঘটনাকে ঘিরে আইনি লড়াই শুরু হয় এবং বিষয়টি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। বর্তমানে সেই মামলার শুনানি চলছে। এর মধ্যেই আইপ্যাকের (IPAC) এই সিদ্ধান্ত নতুন করে রাজ্য রাজনীতিতে উত্তেজনা তৈরি করল।

    Click here to Read More
    Previous Article
    ভোটে চমক! ১৮০ প্রার্থী অষ্টম পাশ, ১৪ জন নিজের নামও লিখতে পারেন না
    Next Article
    ‘লাভলিকে ভুল শুধরে নেওয়ার..’ সোনারপুর প্রচারসভায় তৃণমূল প্রার্থীর জন্য আবেদন মমতার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment