Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোট পরবর্তী হিংসায় অশান্ত আলিপুরদুয়ার, বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের দিকে

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে প্রথম দফার (Assembly Election) ভোটগ্রহণ মোটের উপর শান্তিপূর্ণভাবে শেষ হলেও, ভোট পরবর্তী পরিস্থিতি ঘিরে উত্তেজনা বাড়তে শুরু করেছে। বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলছে। তারই মধ্যে আলিপুরদুয়ার (Alipurduar) জেলার মাদারিহাট বিধানসভা এলাকায় এক বিজেপি (Bharatiya Janata Party) পোলিং এজেন্টকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ সামনে এসেছে।

    ভোট (Assembly Election) পরবর্তী হিংসা আলিপুরদুয়ারে

    এবারের নির্বাচনে বিজেপির পোলিং এজেন্ট মাদারিহাটের ইসলামাবাদ এলাকার বাসিন্দা তরুণ সূত্রধর। অভিযোগ উঠছে, ভোটের পর থেকেই তিনি কার্যত তৃণমূলের হুমকি পাচ্ছেন। নির্বাচনের পরের দিনই কয়েকজন তৃণমূল সমর্থক তাঁর বাড়িতে গিয়ে রাজনৈতিক কার্যকলাপ বন্ধ করার জন্য হুমকি দেয়।

    অভিযোগ অনুযায়ী, মাঠে কাজ করার সময় স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী তরীফুল ইসলাম তাঁর সঙ্গীদের নিয়ে এসে তরুণ সূত্রধরের উপর হামলা চালায়। মারধরের পাশাপাশি তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

    এই ঘটনার পরই তরুণ সূত্রধর মাদারিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মী-সমর্থকেরা থানার সামনে বিক্ষোভও দেখান। প্রথম দফার নির্বাচনে রাজ্যে রেকর্ড হারে ভোটদান হয়েছে। নির্বাচন কমিশন ভোট প্রক্রিয়া নিয়ে বেশ খুশি। তৃণমূল কংগ্রেস দাবি করেছে, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই তাদের প্রতি সমর্থনের প্রমাণ। অন্যদিকে, বিজেপি আশাবাদী যে এই বিপুল ভোট তাদের পক্ষেই যাবে।

    Post assembly election violence in Alipurduar

    আরও পড়ুন : ভোটের পরই চমক! ‘ভোটার স্লিপই বাঁচাবে’—বড় দাবি মমতার

    বিশেষজ্ঞদের মতে, ভোটার তালিকা সংশোধন নিয়ে নানা আশঙ্কার কারণে অনেকেই ভোট দিতে উৎসাহী হয়েছেন। ফলে এবার ভোটের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে ভোট শেষ হতেই এই ধরনের হিংসার অভিযোগ সামনে আসায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের আগে আইন-শৃঙ্খলা বজায় রাখা নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ।

    Click here to Read More
    Previous Article
    বিজেপিকে খোঁচা মমতার, ‘দেখছেন কতটা ক্ষেপে গেছে!’
    Next Article
    ‘অনুপ্রবেশকারীদের লাথি মেরে বের করব,’ বাংলায় ২০০ আসন পাবে BJP, বাংলাহান্টকে দেওয়া সাক্ষাৎকারে দাবি হিমন্তর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment