Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভারী বৃষ্টিতেও আর থমকাবে না ট্রেন, হাওড়া ডিভিশনে শুরু বর্ষার প্রস্তুতি

    1 month ago

    বাংলাহান্ট ডেস্ক : পুরোদমে বর্ষা শুরুর আগেই অতিরিক্ত সতর্ক ভারতীয় রেল (Indian Railways)। প্রতিবারের মতো রেললাইনে জল জমে যাতে ট্রেন চলাচলে কোনও বিঘ্ন না ঘটে, যাত্রীদের যাতায়াতে সমস্যা না হয় তার জন্য পূর্ব রেল একাধিক প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। বর্ষার জন্য প্রস্তুত থাকতে পূর্ব রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগ পরিকাঠামোগত উন্নয়ন শুরু করেছে। সেই সঙ্গে ২৪ ঘন্টা টহলদারির ব্যবস্থাও করা হয়েছে।

    বর্ষার প্রস্তুতি শুরু রেলের (Indian Railways) হাওড়া ডিভিশনে

    বর্ষার প্রস্তুতির অংশ হিসেবে হাওড়া ডিভিশন ব্যাপক ড্রেন সাফাই কর্মসূচি সম্পূর্ণ করেছে। চিহ্নিত সমস্ত ১৬,৭৬১.৮ মিটার ড্রেন পরিস্কার করেছে এই ডিভিশন। রেলের ট্র্যাক ও ওভারহেড ইকুইপমেন্টের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ৭৬৪৭ টি গাছের মধ্যে ৭৬৩২ টি গাছ ছাঁটাই করা হয়েছে। বাকি থাকা ২৪ টি গাছ আগামী ৩০ জুনের মধ্যে ছাঁটাই করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে খবর।

    Indian railways howrah division took measures for monsoon

    কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে: মোট ১৯৫ টি স্টেশন জুড়ে ১৪৯৩ টি প্ল্যাটফর্ম শেড ইউনিটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে। ৩৯৭ টি ত্রুটি সংশোধন করা হয়েছে। বাকি কাজ ৩০ জুনের মধ্যেই শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জলস্তর পর্যবেক্ষণের জন্য হাওড়া ডিভিশনে ১০ টি নতুন লিমিটেড হাইট সাবওয়ে তৈরি করা হয়েছে। প্রতিটিতে ২৪ ঘন্টার জন্য একজন করে পেট্রোলম্যান (Indian Railways) নিযুক্ত করা হয়েছে। যে সমস্ত জায়গায় জল জমে যাওয়ার প্রবণতা বেশি রয়েছে, সেখানে আরও ৫৪ টি সাবওয়েতে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    আরও পড়ুন : সর্ষের ঝাল বা পাতুরি নয়, রেস্তোরাঁ স্টাইলে বানান ইলিশের তন্দুরি টিক্কা, রইল রেসিপি

    চলছে টানা টহলদারি: ভারী বর্ষার অভিজ্ঞতা না থাকা ১১ টি নতুন এলএইচএস সেকশনে ১০ টি ২৪ ঘন্টার টহলদারি, ৯ টি জিপিএস সম্বলিত, গত বর্ষার অভিজ্ঞতা থাকা ২ টি এলএইচএস সেকশনে ২ টি ২৪ ঘন্টার টহলদারি ও ২ টি জিপিএস সম্বলিত, জল জমার প্রবণতা থাকা ৪ টি এলএইচএস সেকশনে (Indian Railways) ৩ টি ২৪ ঘন্টার টহলদারি, ৩ টি জিপিএস সম্বলিত টহলদারির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ৩০ কিমি প্রতি ঘন্টার সতর্কতা থাকা ৫৪ টি সতর্কতামূলক জায়গা, অন্য ২৪ টি সতর্কতামূলক জায়গাতেও চলছে পর্যবেক্ষণ।

    আরও পড়ুন : ইলিশের থেকে দামে দ্বিগুণ! মৎস্যজীবীদের কপাল খুলে জালে উঠল ‘এই’ দুর্লভ মাছ

    জল জমার প্রবণতা রয়েছে, এমন নির্দিষ্ট এলাকাগুলিতে আগে থেকে পাম্প মজুত করে রাখা হয়েছে। রিয়েল টাইম ট্র্যাকিং পদ্ধতিতে নজরদারি চালাচ্ছে রেল।

    Click here to Read More
    Previous Article
    কালো করে আসছে আকাশ, দক্ষিণবঙ্গে এবার ‘খেল’ দেখাবে বর্ষা, মঙ্গল থেকে সতর্কতা
    Next Article
    ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়েও একসময় পরতেন বোরখা! কারণ জানিয়েছিলেন রচনা নিজেই

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment