Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কালো করে আসছে আকাশ, দক্ষিণবঙ্গে এবার ‘খেল’ দেখাবে বর্ষা, মঙ্গল থেকে সতর্কতা

    1 month ago

    বাংলাহান্ট ডেস্ক: বর্ষার খামখেয়ালি মেজাজে অতিষ্ট দক্ষিণবঙ্গবাসী (South Bengal Weather)। ভ্যাপসা গরম সমানে বাড়ছে। এদিকে দেখা নেই বৃষ্টির। মাঝেমধ্যে দু-এক পশলা বৃষ্টিতে তাপমাত্রা সেভাবে নামছে না। আবহাওয়া দপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার খুব একটা বড় বদল হবে না।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    এদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। থাকছে বজ্রপাতের আশঙ্কাও। সকাল থেকেই মেঘলা আকাশ। আবহাওয়া দপ্তর বলছে, সোমে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের সতর্কতা রয়েছে সোমবার। তবে আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার পর্যন্ত টানা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। টানা বৃষ্টি হলে হাঁসফাঁস গরম থেকে খানিকটা স্বস্তি মিলতে পারে।

    বুধবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। বৃহস্পতিবারও একই রকমন থাকবে আবহাওয়া। শুক্রবার নাগাদ ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে এই সব জেলাগুলির পাশাপাশি কলকাতাতেও।

    south bengal weather(230)

    আরও পড়ুন: তৃণমূলের ৪৪০ কোটি কার নিয়ন্ত্রণে? কালীঘাট শিবিরের আবেদনে সব পক্ষকে নোটিসের নির্দেশ হাইকোর্টের

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে দুর্যোগ অব্যাহত। আজ ও মঙ্গলবারও উত্তরের ৫ জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারেও সহ উত্তরের পাহাড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে। তবে বুধবার থেকে ধীরে ধীরে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।

    Click here to Read More
    Previous Article
    আয়ুষ্মান ভারতের ফর্মের কোথায় কী লিখতে হবে? আবেদন করতে কী কী নথি লাগছে জানুন
    Next Article
    ভারী বৃষ্টিতেও আর থমকাবে না ট্রেন, হাওড়া ডিভিশনে শুরু বর্ষার প্রস্তুতি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment