Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কন্যাশ্রী-সবুজসাথীর নতুন নাম ঘোষণা! বদলাচ্ছে সুবিধাও? জানালেন মুখ্যমন্ত্রী

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে সরকার পরিবর্তনের পর জনকল্যাণমূলক প্রকল্পগুলির (Government Scheme) নতুন পরিচয় দেওয়ার প্রক্রিয়া অব্যাহত রাখল বর্তমান প্রশাসন। এবার কন্যাশ্রী এবং সবুজসাথী প্রকল্পও নতুন নামে চলবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথীর নাম বদলের পর এবার আরও দুই বহুল পরিচিত প্রকল্পের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)

    নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রকল্পগুলির পরিষেবা অপরিবর্তিত থাকলেও বদলে যাচ্ছে তাদের সরকারি পরিচয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এতদিন ‘কন্যাশ্রী’ নামে পরিচিত প্রকল্পটি ভবিষ্যতে ‘কন্যা-রত্ন’ নামে পরিচিত হবে। একইভাবে ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়ার প্রকল্প ‘সবুজসাথী’-র নতুন নাম রাখা হয়েছে ‘সারথি’।

    নাম বদলের ঘোষণার পর অনেকের মনেই প্রশ্ন উঠেছে, প্রকল্পের সুবিধাভোগীদের জন্য কোনও নতুন নিয়ম আসছে কি না। সেই জল্পনা উড়িয়ে দিয়ে সরকার জানিয়েছে, এই মুহূর্তে প্রকল্পের আর্থিক সহায়তা বা পরিষেবার ধরনে কোনও পরিবর্তন করা হচ্ছে না। অর্থাৎ, যাঁরা এতদিন যে সুবিধা পেতেন, নতুন নামেও তা একইভাবে চালু থাকবে। খুব শীঘ্রই এই সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

    ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যাওয়ার জন্য সাইকেল বিতরণ কর্মসূচি আগের মতোই অব্যাহত থাকবে। নতুন নাম ‘সারথি’ হলেও বিনামূল্যে সাইকেল দেওয়ার প্রক্রিয়ায় কোনও পরিবর্তন আনা হচ্ছে না। একইভাবে ‘কন্যা-রত্ন’ প্রকল্পের ক্ষেত্রেও বিদ্যমান আর্থিক সহায়তা এবং অন্যান্য সুযোগ-সুবিধা বজায় থাকবে।

    Suvendu Adhikari announces Kanyashree-Sabujsathi rename,facilities

    আরও পড়ুন : অন্নপূর্ণার টাকা নিয়ে জল্পনার মাঝে বড় আপডেট, কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?

    ক্ষমতায় আসার পর থেকেই বর্তমান সরকার জানিয়ে এসেছে, আগের সরকারের চালু করা জনকল্যাণমূলক প্রকল্পগুলি বন্ধ না করে নতুন পরিচয়ে এগিয়ে নিয়ে যাওয়া হবে। সেই নীতির ধারাবাহিকতায় একের পর এক প্রকল্পের নাম বদল করা হচ্ছে। এবার কন্যাশ্রী ও সবুজসাথীর নতুন নাম ঘোষণার মধ্য দিয়ে সেই তালিকায় আরও দুটি সংযোজন হল। সরকারের দাবি, পরিচয় বদলালেও জনস্বার্থে চালু থাকা পরিষেবা আগের মতোই অব্যাহত থাকবে।

    Click here to Read More
    Previous Article
    মুখ্যমন্ত্রীর চালু করা হেল্পলাইনে প্রথম দিনেই রেকর্ড সাড়া, এল প্রায় ২ হাজার অভিযোগ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment