Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়েও একসময় পরতেন বোরখা! কারণ জানিয়েছিলেন রচনা নিজেই

    1 month ago

    বাংলা হান্ট ডেস্কঃ একদিকে অভিনেত্রী, অন্যদিকে সাংসদ। রাজনীতি ও বিনোদন, দুই দুনিয়ারই অতি পরিচিত মুখ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। বিগত বেশ কয়েকদিন ধরে সংবাদের শিরোনামে রয়েছেন তিনি। এবার চর্চার কেন্দ্রে উঠে এসেছে তাঁর ব্যক্তিগত জীবনের এক অজানা কাহিনী।

    একসময় কেন নিয়মিত বোরখা পরতেন রচনা? | (Rachana Banerjee)

    সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের দলে নাম লিখিয়েছেন হুগলির সাংসদ। এর পরপরই জানা যায়, জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ওয়ান’ থেকে বাদ পড়েছেন তিনি। এক দশকেরও বেশি সময় এই শোয়ের সঙ্গে যুক্ত থাকার পর বাদ পড়েছেন রচনা। তাঁর জায়গায় এন্ট্রি নিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

    আরও পড়ুনঃ সকাল থেকে শুরু আচার-অনুষ্ঠান! স্নানযাত্রায় দিঘার জগন্নাথ মন্দিরে কী কী আয়োজন জানুন

    ২০১০ সাল থেকে ব্যক্তিগত জীবনের যাবতীয় চাপ সামলে ‘দিদি নম্বর ওয়ানের’ শ্যুটিং চালিয়ে গিয়েছেন রচনা। ছেলে রৌনকের যখন মাত্র ৩ বছর বয়স, সেই সময়ও কাজ ও সন্তান একসঙ্গে সামলেছেন তিনি। এমনকি শ্যুটিং সেরে তাড়াতাড়ি ছেলের কাছে পৌঁছনোর জন্য মেট্রোতেও সফর করতেন অভিনেত্রী। পরিচয় গোপন রাখতে পরে নিতেন বোরখা।

    একবার এই অজানা কাহিনী ফাঁস করেছিলেন রচনা নিজে। তিনি জানান, শ্যুটিং সেরে গাড়ি করে কালীঘাট ফিরতে গিয়ে তাঁকে যানজটে পরতে হত। সেই যানজট এড়াতেই মেট্রোয় সফর শুরু করেন তিনি।

    Rachana Banerjee

    রোজ শ্যুটিং সেরে গাড়ি করে মেট্রো স্টেশনে নামতেন রচনা। গাড়ি থেকে নামার আগে বোরখা পরে নিতেন। এরপর মেট্রোয় চেপে পৌঁছতেন কালীঘাট স্টেশন। সেখানে অভিনেত্রীর গাড়ি দাঁড়িয়ে থাকত। সেই গাড়িতে চেপে পৌঁছে যেতেন বাড়ি। শ্যুটিংয়ের চাপ সামলে ছেলেকে যাতে আরও বেশি করে সময় দিতে পারেন, সেই কারণে এমনটা করতেন তিনি।

    বছরের পর বছর ধরে ব্যক্তিগত জীবনের পাশাপাশি ‘দিদি নম্বর ওয়ানের’ সঞ্চালনার দায়িত্ব সামলেছেন রচনা। তবে সম্প্রতি তাঁকে সেই শো থেকে বাদ দেওয়া হয়। এত বছরের সম্পর্কের পরেও তাঁকে কিংবা তাঁর টিমকে এই বিষয়ে কোনও আগাম নোটিশ না দেওয়ায় বেশ বিরক্ত অভিনেত্রী। তবে নতুন সঞ্চালিকা স্বস্তিকার উদ্দেশে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

    Click here to Read More
    Previous Article
    ভারী বৃষ্টিতেও আর থমকাবে না ট্রেন, হাওড়া ডিভিশনে শুরু বর্ষার প্রস্তুতি
    Next Article
    রান্নার গ্যাসের নতুন দাম কার্যকর, আজ আপনার শহরে কত টাকায় মিলবে সিলিন্ডার?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment