Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শ্রাবণী মেলায় ভক্তদের সুবিধায় বিশেষ ট্রেন, পরীক্ষার্থীদের কথাও মাথায়! কী পরিকল্পনা রেলের

    18 minutes ago

    বাংলা হান্ট ডেস্ক: যাত্রী সুবিধা ও শ্রাবণী মেলার উপলক্ষে বিশেষ আলোচনার হয়। কারণ বৈদ্যনাথ ধাম,জাসিডি, দেওঘর ও বাসুকিনাথের মতন স্টেশন গুলিতে বর্তমানে বিপুল পরিমাণে ভক্তদের সমাগম ঘটেছে। এই চ্যালেঞ্জিং কাজটি সামলাতে পূর্ব রেলের তরফ থেকে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। আজকে প্রতিবেদনে জানানো হলো সেই বিষয়ে তথ্য (Indian Railways)।

    শ্রাবণী মেলায় তারকেশ্বরগামী ট্রেনের বড় আপডেট (Indian Railways)

    হাওড়া ডিভিশনের শেওড়াফুলি জংশন এবং তারকেশ্বরের মতো গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টগুলিতে এই পবিত্র মাস জুড়ে ভারী ভিড় প্রত্যাশিত, যার জন্য ২৪৬টি ট্রিপ ট্রেন নির্ধারিত রয়েছে। এর পাশাপাশি, পূর্ব রেল অস্থায়ীভাবে স্টপেজের সময় বৃদ্ধি, অতিরিক্ত ট্রেন স্টপেজ, হাওড়া, শিয়ালদহ ও মালদা ডিভিশন থেকে যাত্রা শুরু করা ৬ জোড়া মেল/এক্সপ্রেস ট্রেনে অস্থায়ীভাবে ১টি করে লাইট স্লিপার/সাধারণ দ্বিতীয় শ্রেণীর কোচ সংযোজন করা হয়েছে (Indian Railways)।

    Indian Railways major update on trains bound for Tarakeswar during the Shrabani Mela

    আরও পড়ুন: মহিলা সিভিক ভলান্টিয়ারকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার সহকর্মী

    পাশাপাশি হঠাৎ যাত্রী বৃদ্ধির জন্য স্ট্যান্ডবাই রেক, তারকেশ্বরে অতিরিক্ত টিকিট বুকিংয়ের ব্যবস্থা এবং এ বছর পুণ্যার্থীদের কার্যকর পরিষেবা দেওয়ার জন্য অতিরিক্ত কর্মী মোতায়েনের ব্যবস্থা করেছে।তাছাড়াও, আগামী ৩ আগস্ট, ২০২৪ থেকে ২১ আগস্ট, ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের লেভেল-১ কম্পিউটার বেসড টেস্ট (CBT) পরিচালনার বিশেষ পদক্ষেপগুলি পর্যালোচনা করেছে পূর্ব রেল।

    এই পদক্ষেপের অধীনে, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সুপারভাইজাররা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের ব্যাকআপ এবং বৈদ্যুতিক নিরাপত্তা পরীক্ষা করবেন, আর সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের সুপারভাইজাররা পরীক্ষার আগেই ইন্টারনেট সংযোগ, সার্ভার রুমের প্রস্তুতি এবং যোগাযোগ পরিকাঠামো যাচাই করবেন (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    স্বস্তি নেই! আজও ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, আবহাওয়ার খবর জানুন
    Next Article
    মুখ্যমন্ত্রীর মেগা ঘোষণা! পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি, এক শিক্ষাবর্ষেই ৫০ হাজার শিক্ষক নিয়োগ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment