Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    যোগ্য হয়েও টাকা পাননি? অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার বাড়ি বাড়ি পৌঁছবে বিজেপি মহিলা মোর্চা

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) চালু হওয়ার পর অনেক মহিলার অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছেছে। তবে এখনও এমন অনেক মহিলা রয়েছেন, যাঁরা আবেদন করার পরও টাকা পাননি বা নানা কারণে আবেদন করতে পারেননি। এই পরিস্থিতিতে মানুষের বিভ্রান্তি দূর করতে এবং প্রকৃত সুবিধাপ্রাপকদের কাছে প্রকল্পের তথ্য পৌঁছে দিতে রাজ্যজুড়ে বিশেষ প্রচার অভিযানে নামছে বিজেপি মহিলা মোর্চা।

    অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে রাজ্যজুড়ে প্রচার কর্মসূচি

    বিজেপি সূত্রে খবর, অগাস্ট মাসের শুরু থেকেই রাজ্যের প্রতিটি জেলায় এই প্রচার কর্মসূচি শুরু হবে। মহিলা মোর্চার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) সুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি যাঁরা এখনও টাকা পাননি বা আবেদন করতে পারেননি, তাঁদের কাছেও পৌঁছবেন তাঁরা। দলীয় সূত্রের দাবি, শুধু প্রকল্পের তথ্য দেওয়াই নয়, অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মহিলারা কী ধরনের সুবিধা পাচ্ছেন, তা নিয়েও বিভিন্ন এলাকায় আলোচনা ও বৈঠকের আয়োজন করা হবে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে প্রকল্প সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে।

    বিশেষ করে গ্রামাঞ্চলে এমন অনেক মহিলা রয়েছেন, যাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও এখনও প্রকল্পের সুবিধা পাননি বা আবেদন প্রক্রিয়ায় দেরির কারণে অপেক্ষা করছেন। তাঁদের কাছে প্রকল্পের সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং কোনও কারণে সুবিধা পেতে দেরি হলে উদ্বিগ্ন না হওয়ার বার্তাও দেওয়া হবে। বিজেপি নেতৃত্বের বক্তব্য, কোনও যোগ্য মহিলা যেন অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) বাইরে না থাকেন, সেই লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সচেতনতা বাড়াতে কর্মশালা ও বিভিন্ন প্রচারমূলক কর্মসূচিরও আয়োজন করা হবে।

    মাঠে প্রচারের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও অন্নপূর্ণা যোজনাকে (Annapurna Yojana) নিয়ে প্রচার চালানো হচ্ছে। আগামী দিনে সেই প্রচার আরও জোরদার করা হবে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।

    Call this helpline number to get a solution of Annapurna Yojana

    আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর চালু করা হেল্পলাইনে প্রথম দিনেই রেকর্ড সাড়া, এল প্রায় ২ হাজার অভিযোগ

    উল্লেখ্য, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) চালু করা হয়। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছেছে। তবে অনেক আবেদনকারী এখনও টাকা না পাওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে। সেই কারণেই মানুষের কাছে প্রকল্পের সঠিক তথ্য পৌঁছে দিতে এবং যোগ্য মহিলাদের সুবিধার আওতায় আনতে এবার রাজ্যজুড়ে প্রচারে নামছে বিজেপি মহিলা মোর্চা।

    Click here to Read More
    Previous Article
    'কেষ্টরই তো ৫০০ কোটি, চ্যালার হবে না!', বিস্ফোরক Dilip Ghosh
    Next Article
    ১,০৭২ দিন টিম ইন্ডিয়ার বাইরে! অশ্রুসিক্ত নয়নে অবসর ঘোষণা অজিঙ্ক রাহানের, অনুরাগীদের জানালেন কৃতজ্ঞতা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment