Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    তৃণমূল ভবন কি থাকছে না? জল্পনার মাঝেই স্পষ্ট বার্তা দলের

    5 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার তৃণমূল ভবন (Trinamool Bhavan) নিয়ে গত কয়েকদিন ধরে নানা জল্পনা ছড়িয়েছে। ভবনের কিছু অংশ থেকে জিনিসপত্র সরানো হচ্ছে এবং বাইরের সবুজ রং ঢেকে দেওয়ার কাজ শুরু হওয়ায় অনেকের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি এবার এই ভবন ছাড়তে চলেছে তৃণমূল? তবে এই জল্পনার মাঝেই দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তৃণমূল ভবন কোথাও সরছে না। ভবনের মালিকের সঙ্গে তাদের চুক্তি এখনও বহাল রয়েছে।

    তৃণমূল ভবন (Trinamool Bhavan) নিয়ে কেন শুরু হল জল্পনা?

    কলকাতার মেট্রোপলিটন এলাকায় অবস্থিত এই বহুতল ভবনেই দীর্ঘদিন ধরে তৃণমূলের প্রধান কার্যালয় (Trinamool Bhavan) চলছে। ভবনটির মালিক মনোতোষ সাহা ওরফে মন্টু সাহা, যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত। সম্প্রতি শোনা যায়, তৃণমূলের সঙ্গে ভবন ব্যবহারের চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তার মধ্যেই মঙ্গলবার দেখা যায় ভবনের চারতলা ও পাঁচতলা থেকে বিভিন্ন জিনিসপত্র সরিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি বাইরের সবুজ রঙের অংশে সাদা প্রাইমার লাগানোর কাজও শুরু হয়। এরপরই জল্পনা আরও জোরালো হয়ে ওঠে।

    কী বলছে তৃণমূল?

    এই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছে তৃণমূল। তৃণমূল ভবনের (Trinamool Bhavan) ইনচার্জ সুবীর মজুমদার জানিয়েছেন, দল বর্তমানে ভবনের নিচতলা থেকে তিনতলা পর্যন্ত ব্যবহার করে। চারতলা ও পাঁচতলা ভবনের মালিকের দখলেই রয়েছে। তাই ওই দুই তলা থেকে জিনিসপত্র সরানো হলেও তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। তিনি আরও বলেন, ভবনের মালিকের সঙ্গে তৃণমূলের চুক্তি ২০২৭ সাল পর্যন্ত রয়েছে। ফলে তৃণমূল ভবন সরিয়ে নেওয়ার কোনও প্রশ্নই নেই।

    রং বদল নিয়েও স্পষ্ট বার্তা

    ভবনের বাইরের সবুজ রং ঢেকে দেওয়া নিয়েও ব্যাখ্যা দিয়েছে দল। তৃণমূলের দাবি, ভবনের (Trinamool Bhavan) মেরামতির কাজ চলছে। ভবনের রং কী হবে, সেই সিদ্ধান্ত মালিকই নেবেন। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।

    raid on the Trinamool Congress former mla guest house revealed condom packets

    আরও পড়ুনঃ বয়স আর বাধা নয়! রাজ্য সরকারি চাকরিতে বড় ছাড় দিল সরকার

    বর্তমানে ভবনের নিচে এখনও ‘তৃণমূল ভবন’ (Trinamool Bhavan) লেখা রয়েছে। পাশাপাশি দলের পতাকাও টাঙানো আছে। তাই দলের দাবি, ভবন ছাড়ার যে খবর ছড়িয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আগের মতোই এই ভবন থেকেই দলের সমস্ত কাজকর্ম চলবে।

    Click here to Read More
    Previous Article
    ক্লাস ফাইভ থেকে মা.ওবাদি দলে, আজ থেকে সমাজের মুল স্রোতে ফিরতে চলেছেন পুষ্পা: জানালেন কলকাতায় নগরপাল
    Next Article
    জুলাই মাসে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ বলে দিলেন মুখ্যমন্ত্রী, আনন্দে উপভোক্তারা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment