Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ক্রীড়া ও যুব কল্যাণে কল্পতরু সরকার! বাজেটের পর মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ সোমবার বিধানসভায় বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট (WB Budget 2026) পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেখানে শিক্ষা, চাকরির পাশাপাশি ক্রীড়া, যুব কল্যাণ খাতে নানা জনমুখী ঘোষণা করা হয়েছে। তাতে আপ্লুত রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ (Indranil Khan)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন তিনি।

    বাজেটে ক্রীড়া ও যুব কল্যাণে কী কী ঘোষণা, জানালেন ইন্দ্রনীল | (Indranil Khan)

    এদিন বাজেট পেশ হয়ে যাওয়ার পর নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। ইন্দ্রনীল লেখেন, “পশ্চিমবঙ্গের ক্রীড়া ও যুব কল্যাণের জন্য এক অভূতপূর্ব ও যুগান্তকারী বরাদ্দের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী দা-কে অসংখ্য ধন্যবাদ জানাই”।

    আরও পড়ুনঃ কলেজ ছাত্রীরা পাবে ৫০ হাজার টাকা! বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর

    এরপরেই এদিন বাজেটে ক্রীড়া ও যুব কল্যাণ ক্ষেত্রে কী কী ঘোষণা হয়েছে তা তুলে ধরেন ইন্দ্রনীল। তিনি লেখেন,

    ইন্দ্রনীল খাঁ-র পোস্টঃ ক্লিক করুন

    • ২১ থেকে ৪৫ বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবদের জন্য ভরসা কর্মসূচি। কর্মহীন গ্র্যাজুয়েটরা মাসিক ৩ হাজার ও অন্যান্যরা মাসিক ২ হাজার টাকা করে পাবেন (পরিবারের বার্ষিক আয় ১ লক্ষের নীচে হতে হবে)।
    • রাজ্যে নতুন স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি হবে (১৫০ কোটি)।
    • উত্তরবঙ্গে আন্তর্জাতিক মান সম্পন্ন নতুন আউটডোর স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম (২০ কোটি)।
    • কলকাতার রবীন্দ্র সরোবর স্টেডিয়াম সহ সকল স্টেডিয়ামের সংস্কার (১০০ কোটি)।
    • খেলো ইন্ডিয়ার অধীন সকল বিধানসভা কেন্দ্রে মিনি ইনডোর স্টেডিয়াম (স্টেডিয়াম পিছু ৫ কোটি)।
    • জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্রীড়া ক্লাবগুলিকে ১ কোটি টাকার আর্থিক সহায়তা।
    • জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার অর্থ দেওয়ার জন্য ৫০ কোটি টাকার তহবিল।
    • সরকারি ও সরকার পোষিত কলেজের পড়ুয়া, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের এককালীন ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা।
    • বিশ্বের টপ ১০০ বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তরের জন্য ভর্তি হওয়া পড়ুয়াদের টিউশন ফি ও হেলথ ইনস্যুরেন্স কভার করবে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ।

    Indranil Khan

    এই ঘোষণাগুলির পাশাপাশি এদিন রাজ্য বাজেটে আরও একাধিক জনমুখী ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তাতে চওড়া হয়েছে রাজ্যবাসীর মুখের হাসি।

    Click here to Read More
    Previous Article
    কেউ ফিরবে না খালি হাতে, টাকা বাড়ল বার্ধক্য ও বিধবা ভাতায়, বেকার যুবকদের জন্য চালু ‘যুবশক্তি ভরসা’
    Next Article
    উপভোক্তাদের জন্য সুখবর, সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না, জানালেন অর্থমন্ত্রী

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment