Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘এল, ঝগড়া করল, মারল, জ্বালিয়ে দিল’, বৈভবের দাপটে অসহায় স্বীকারোক্তি শ্রীলঙ্কার অনুরাগীর, ভাইরাল ভিডিও

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: সদ্য সম্পন্ন হওয়া ট্রাই নেশন সিরিজের ফাইনালে দুরন্ত দাপট প্রদর্শন করেছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ১৫ বছর বয়সী এই ব্যাটার শ্রীলঙ্কার বিরুদ্ধে যে সাহসী পারফরম্যান্স দেখিয়েছেন তা সমগ্র ক্রিকেট বিশ্বকে অবাক করেছে। মাত্র ২৯ বলে ৯৪ রানের ইনিংস খেলে বৈভব ভারতের জয়ের পথ আরও মসৃণ করে দেন। এই আবহেই শ্রীলঙ্কার এক ক্রিকেট অনুরাগীর হতাশাজনক ভিডিও নেটমাধ্যমে সামনে এসেছে। যেটি ইতিমধ্যেই তুমুল ভাইরাল হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

    বৈভবের (Vaibhav Sooryavanshi) দাপটে অসহায় স্বীকারোক্তি শ্রীলঙ্কার অনুরাগীর:

    শ্রীলঙ্কার এক অনুরাগীর ভিডিও ভাইরাল: মূলত, ভাইরাল হওয়া ভিডিওটিতে শ্রীলঙ্কার ওই অনুরাগীকে বৈভবের দুর্ধর্ষ পারফরম্যান্সের প্রসঙ্গে হতাশা প্রকাশ করতে দেখা যায়। ভিডিওটিতে বৈভব সূর্যবংশীকে ডাগআউটে বসে থাকতে দেখা যায়। সেই সময়ে শ্রীলঙ্কার ওই অনুরাগী বৈভবের দিকে তাকিয়ে ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে হিন্দিতে বলেন, ‘(বৈভব) এল, ঝগড়া করল, মারল, জ্বালিয়ে দিল’।

    এদিকে, এই কথাগুলি বলার সময়ে তাঁর মুখের অশ্রুসিক্ত অভিব্যক্তি স্পষ্টভাবে দেখা যায়। যদিও, বৈভব সূর্যবংশী সামগ্রিক বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। বরং, তিনি তাঁর সতীর্থদের সঙ্গে কথা বলছিলেন। এমতাবস্থায়, এই ভিডিওটি ক্রিকেট অনুরাগীদের কাছ থেকে প্রচুর লাইক পাচ্ছে। পাশাপাশি, বৈভব সূর্যবংশীর ইনিংস শ্রীলঙ্কার অনুরাগীদের জয়ের আশা ভেঙে দিয়েছে তাও স্পষ্ট হয়েছে।

    আরও পড়ুন: বড় ধামাকা PNB-র! লঞ্চ হল নতুন ক্রেডিট কার্ড, মিলবে, একগুচ্ছ সুবিধা, জানুন এখনই

    বৈভবের ইনিংসের সৌজন্যে চ্যাম্পিয়ন ভারত: জানিয়ে রাখি যে, বৈভব সূর্যবংশীর ২৯ বলে ৯৪ রানের ইনিংস ফাইনালটিকে একপেশে করে তুলেছিল। এছাড়াও, তিলক বর্মা (৬৭), রুতুরাজ গায়কোয়াড (৪০) এবং অনুকূল রায় (৩৯) টিম ইন্ডিয়াকে ৩৭৭ রানে পৌঁছতে সাহায্য করেন। জবাবে, শ্রীলঙ্কা তাদের পুরো ৫০ ওভার না খেলেই ৩১১ রানে অলআউট হয়ে যায়। এমতাবস্থায়, ভারত ৬৬ রানের বিশাল ব্যবধানে ট্রাই নেশন সিরিজটিতে জয়লাভ করে।

    আরও পড়ুন: শুধু পেট্রোলেই নয়! এবার রান্নাঘরেও ব্যবহার হবে ইথানল, সামনে এল বড় পরিকল্পনা

    বৈভব সূর্যবংশীকে ফের কবে মাঠে দেখা যাবে: উল্লেখ্য যে, এরপর বৈভব সূর্যবংশীকে ভারত বনাম আয়ারল্যান্ড T20 সিরিজে খেলতে দেখা যেতে পারে। দুই ম্যাচের এই সিরিজটি আগামী ২৬ জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে। ওই সিরিজে বৈভব জাতীয় দলে অভিষেকের সুযোগ পেলে ভারতের ইতিহাসে সর্বকনিষ্ঠ অভিষেককারী খেলোয়াড় হিসাবে বিবেচিত হবেন।

    Click here to Read More
    Previous Article
    কলেজ ছাত্রীরা পাবে ৫০ হাজার টাকা! বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
    Next Article
    ক্ষমতায় এসেই ২০% ডিএ বাড়িয়ে দিল শুভেন্দু সরকার

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment