Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ট্রাইব্যুনাল গঠনের আগেই বড় ধাক্কা, সরে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত বিচারপতি তপেন সেন

    3 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : এসআইআর এর আবেদন ট্রাইবুনাল নিয়ে বিরাট আপডেট। অ্যাপিলেট ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়িয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি তপেন সেন। হাইকোর্ট প্রশাসনকে (Calcutta High Court) তিনি চিঠি লিখে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন বলে খবর। আর তাঁর সরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই ট্রাইব্যুনালে ১৯ জন বিচারপতির জায়গায় সংখ্যাটা এসে দাঁড়াল ১৮ তে।

    হাইকোর্টকে (Calcutta High Court) চিঠি দিলেন প্রাক্তন বিচারপতি

    ঝাড়খন্ডের বাসিন্দা প্রাক্তন বিচারপতি তপেন সেন। সেখান থেকে কলকাতায় এসে এসআইআরের কাজ করা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। বয়সজনিত কারণ এবং সঙ্গে পরিকাঠামোগত সমস্যার জেরেই কলকাতায় এসে তাঁর পক্ষে কাজ করা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি চিঠিতে। সূত্রের খবর, এই পরিস্থিতিতে বিকল্প কোনও অবসরপ্রাপ্ত বিচারপতি খুঁজছে হাইকোর্ট প্রশাসন।

    Former judge quit tribunal after sending letter to Calcutta High Court

    ট্রাইব্যুনাল গঠন হওয়ার কথা: এসআইআর তালিকায় যাদের নাম উঠছে না, যারা বিচারাধীন তালিকায় রয়েছেন তাদের আবেদনের জন্য ১৯ টি ট্রাইব্যুনাল গঠন হওয়ার কথা রয়েছে। আর এগুলির দায়িত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। এই ট্রাইব্যুনালে রয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (উত্তর ২৪ পরগণা এসি ভিত্তিক এবং কলকাতা), অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু (মুর্শিদাবাদ এসি ভিত্তিক), অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগ (দক্ষিণ ২৪ পরগণা), অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় (হুগলি), প্রাক্তন বিচারক প্রদীপ্ত রায় (উত্তর ২৪ পরগণা এসি ভিত্তিক), প্রাক্তন বিচারক তপেন সেন (পূর্ব মেদিনীপুর)।

    আরও পড়ুন : ডাল সেদ্ধ করার সময়ে এই ছোট্ট ভুলেই নষ্ট হচ্ছে পুরো পুষ্টিগুণ

    কারা রয়েছেন তালিকায়: এছাড়াও তালিকায় রয়েছেন প্রাক্তন বিচারক প্রণব কুমার দেব (কোচবিহার), প্রাক্তন বিচারক প্রভাত কুমার দে (পূর্ব বর্ধমান), প্রাক্তন বিচারক রঘুনাথ রায় (নদিয়া), প্রাক্তন বিচারক অশোক কুমার দাসাধিকারী (হাওড়া), প্রাক্তন বিচারক দীপক সাহা রায় (দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার), প্রাক্তন বিচারক অনিন্দিতা রায় সরস্বতী (পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম), প্রাক্তন বিচারক তৌফিক উদ্দিন (দক্ষিণ দিনাজপুর), প্রাক্তন বিচারক ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায় (মুর্শিদাবাদ এসি ভিত্তিক), প্রাক্তন বিচারক মহম্মদ মমতাজ খান (পুরুলিয়া এবং বাঁকুড়া), প্রাক্তন বিচারক মীর দারা শেকো (পশ্চিম বর্ধমান), প্রাক্তন বিচারক দেবী প্রসাদ দে (উত্তর দিনাজপুর), প্রাক্তন বিচারক মনোজিত মণ্ডল (বীরভূম), প্রাক্তন বিচারক সিদ্ধার্থ রায় চৌধুরী (মালদহ)।

    আরও পড়ুন : ১৯ টি মামলায় গ্রেফতার ৩৫ জন, উত্তপ্ত মোথাবাড়িতে অ্যাকশন মোডে NIA

    ২৩ টি জেলার জন্য মোট ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বিচারককে দায়িত্ব দেওয়া হয়। সুপ্রিম কোর্ট জানিয়েছে, সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পরেই ট্রাইব্যুনালে আবেদন করা যাবে। কিন্তু এই ট্রাইব্যুনাল গঠন নিয়েই উঠছে প্রশ্ন।

    Click here to Read More
    Previous Article
    ভোট ডিউটিতে কী কাজ? ভোটকর্মীদের ভাতা নিয়ে নতুন নির্দেশিকা প্রকাশ
    Next Article
    যুবসাথী নিয়ে বড় টুইস্ট, টাকা না পেলে কী পথ? মমতা বন্দোপাধ্যায়ের মন্তব্যে বাড়ছে জল্পনা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment