Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গ্যাস বুকিংয়ে বদল আনল কেন্দ্র, নতুন নিয়ম না জানলে বিপদে পড়তে পারেন

    4 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে বর্তমানে বিশ্বজুড়ে দেখা দিয়েছে গ্যাসের (LPG Gas Booking) আকাল। এছাড়াও প্রতিটি আর্থিক বছরে এপ্রিল মাস এলে সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলে এমন বহু অর্থনৈতিক ও সামাজিক নিয়মের পরিবর্তন। যার ফলে পকেটে চাপ পড়ে সাধারণ মানুষদের। আর এই পকেটে চাপ পড়ার মধ্যে অন্যতম ব্যবহৃত জিনিস হল গ্যাস সিলিন্ডার। তবে এবার গ্যাসের চাহিদা থাকার জন্য এবার নতুন নিয়ম চালু করল কেন্দ্রীয় সরকার। এই নিয়ম না জানলে আপনি অসুবিধা সম্মুখীন হতে পারেন। জেনে নিন নতুন নিয়মের বিষয় বিস্তারিত তথ্য।

    LPG বুকিংয়ে নতুন নির্দেশ, না জানলে পড়তে পারেন বড় সমস্যায় (LPG Gas Booking)

    এলপিজি সিলিন্ডার ব্যবহার, বিতরণ ও দামের সম্পর্কে সম্পর্কিত পাঁচটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ১ এপ্রিল থেকে কার্যকর করা হয়েছে। যেখানে সঠিক তথ্যের অভাবে অনেক গ্রাহকই সমস্যার সম্মুখীন হচ্ছেন। জেনে নিন এই নতুন পাঁচটি নিয়ম সম্পর্কে। যা শুধু গৃহস্থালী ব্যবহারকারীদের নয়, পাশাপাশি ছোট ব্যবসায়ীদের ওপর ও প্রভাব ফেলেছে (LPG Gas Booking)।

    LPG Gas Booking new instructions if you don't know you can get into big trouble

    আরও পড়ুন: সোনার দামে বড় ধাক্কা নাকি স্বস্তি? সপ্তাহান্তে বাজারে ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত জানুন

    প্রথমত ১ এপ্রিল থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে বড় পরিবর্তন দেখা দিয়েছে। তবে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর হলো গৃহস্থলীর সিলিন্ডারের দামের বর্তমান কোন পরিবর্তন হয়নি। বলতো বর্তমানের দিল্লিতে ৯১৩ টাকায় গৃহস্থলীর সিলিন্ডার পাওয়া যাচ্ছে। পাশাপাশি হোটেল ও রেষ্টুরায় ব্যবহৃত বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৯৫.৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। যার ফলে এই সিলিন্ডারের দাম হয়েছে ২০৭৮.৫০ টাকা।

    তাছাড়াও ছোট পরিবার ও অবিবাহিতদের জন্য ব্যবহৃত ৫ কেজি ছোট সিলিন্ডারের দামে ৫১ টাকা বেড়েছে। এই মূল্যবৃদ্ধির ফলে যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। পাশাপাশি স্পষ্টতো বোঝা যাচ্ছে এই মূল্যবৃদ্ধি আন্তর্জাতিক তেলের দামের ওঠানামা করার কারণেই হয়েছে। এছাড়াও এখনো পর্যন্ত সিলিন্ডার বুক করার পর দ্বিতীয় সিলিন্ডার বুক করার জন্য মাত্র ২১ দিন অপেক্ষা করতে হতো।

    তবে শহরে বসবাসকারী গ্রাহকদের জন্য এখন দুটোই সিলিন্ডার বুকিং এর মাঝখানে ২৫ দিন অপেক্ষা করতে হবে। এছাড়াও গ্রামীণ এলাকার ক্ষেত্রে এই ব্যবধান ৪৫ দিন নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি কেউ যদি অবৈধভাবে সিলিন্ডার বাড়িতে রেখে দেন তাহলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

    এছাড়াও নতুন নির্দেশিকা অনুযায়ী, যে সকল গ্রাহকেরা পিএনজি সুবিধা যুক্ত এলাকায় থাকেন তারা ২৪ জুনের মধ্যে পিএনজি সংযোগ না নেন তাহলে তাদের এলপিজির সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি এই সময়সীমায় নির্ধারণ করা হয়েছে সিলিন্ডার পরিবহনের চাপ কমানো ও দূষণ হ্রাস করার জন্য। গ্যাস সিলিন্ডারের সাবসিডির অপব্যবহার রোধ করতে সরকার বায়োমেট্রিক আধার প্রমাণীকরণ (ই-কেওয়াইসি) বাধ্যতামূলক করেছে। গ্রাহকরা সংশ্লিষ্ট তেল সংস্থার মোবাইল অ্যাপ “Aadhaar Face RD”-এর মাধ্যমে বাড়িতে বসেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন, এর জন্য গ্যাস এজেন্সিতে যাওয়ার প্রয়োজন নেই। PMUY (প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা)-র উপভোক্তাদের এই আর্থিক বছরে মাত্র একবার এই প্রক্রিয়া সম্পন্ন করলেই চলবে। যদি কেওয়াইসি সম্পূর্ণ না হয়, তাহলে বুকিং বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে (LPG Gas Booking)।

    Click here to Read More
    Previous Article
    সেমেস্টার প্রথা তুলে দেওয়া হচ্ছে? উচ্চমাধ্যমিক নিয়ে বড় আপডেট সামনে
    Next Article
    যাঁরা যুবসাথীতে আবেদন করেও টাকা পাননি তারা কবে পাবেন অনুদান? জানালেন মমতা

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment