Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিচারাধীনদের জন্য গঠন হবে ট্রাইব্যুনাল, কীভাবে করতে হবে আবেদন? জানাল কমিশন

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : এসআইআর প্রক্রিয়া শেষে যাদের নাম বিচারাধীন তালিকায় রয়েছে তাদের আবেদনের জন্য গঠন করা হবে ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনাল নিয়ে হাজারও প্রশ্নের মধ্যে অন্যতম প্রশ্ন হল, কীভাবে আবেদন করা যাবে ট্রাইব্যুনালে? এবার সেটাই জানাল নির্বাচন কমিশন (Election Commission)। অফলাইন এবং অনলাইনেও করা যাবে আবেদন।

    কীভাবে আবেদন করা যাবে ট্রাইব্যুনালে (Election Commission)

    জানা যাচ্ছে, জেলাশাসক বা মহকুমা শাসকের কার্যালয়ে আবেদনপত্র জমা দেওয়া যাবে। এছাড়া অনলাইনেও জমা দেওয়া যাবে আবেদন। শুক্রবার ভোটার তালিকা সংশোধন এবং আবেদন সংক্রান্ত প্রক্রিয়া নিয়ে বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে রাজ্যের সিইও দফতরের তরফে। ওই নির্দেশিকায় জানানো হয়েছে, ভোটার তালিকা সংক্রান্ত আবেদন কীভাবে গ্রহণ এবং নিস্পত্তি হবে সে বিষয়ে নতুন করে নির্দিষ্ট নিয়ম চালু করা হচ্ছে।

    Election commission said how to apply in tribunal

    কী বলা হয়েছে নির্দেশিকায়: ওই নির্দেশিকা (Election Commission) অনুযায়ী, যে সমস্ত আবেদন এখনও বিচারাধীন তালিকায় রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটাররা নির্দিষ্ট সরকারি পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন জমা করতে পারবেন। বিচারাধীন আবেদনকারীদের জন্য আলাদা একটি বিভাগ রয়েছে ওই পোর্টালে। সেখানে করা যাবে আবেদন।

    আরও পড়ুন : ১৯ টি মামলায় গ্রেফতার ৩৫ জন, উত্তপ্ত মোথাবাড়িতে অ্যাকশন মোডে NIA

    অনলাইনে আবেদনের প্রক্রিয়া: জানা যাচ্ছে, যার নাম অন্তর্ভুক্তি বা বাদ দেওয়া নিয়ে আপত্তি রয়েছে তাঁর পরিচয়ের বিষয়ক তথ্য উল্লেখ করে সাধারণ কাগজে আবেদনপত্র জমা দিতে হবে। সেখানে পরিচয়পত্রের নম্বর লিখতে হবে। জেলাশাসক বা মহকুমা শাসকের কার্যালয়ে এই আবেদন জমা পড়বে।

    আরও পড়ুন : ট্রাইব্যুনাল গঠনের আগেই বড় ধাক্কা, সরে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত বিচারপতি তপেন সেন

    নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, সমস্ত জমা পড়া নথি ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করতে হবে। মূল আবেদনপত্রও খুব সতর্কতার সঙ্গে সংরক্ষণ করতে হবে। প্রসঙ্গত, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর ৬০ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। অতিরিক্ত তালিকায় ৫০ লক্ষেরও বেশি ভোটারের নামের নিস্পত্তি হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    সিপিএম এবং তৃণমূল কে আক্রমন মহেশতলার কংগ্রেস প্রার্থী হাজী আব্দুল হান্নান এর। Congress
    Next Article
    T20 ক্রিকেটে আগে যা ঘটেনি সেটাই করল পাঞ্জাব কিংস! ভাঙল টিম ইন্ডিয়ার এই দুর্ধর্ষ রেকর্ডও

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment