Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ক্রমেই জটিল রহস্য, মিলছে না বয়ান, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর প্রিয়াঙ্কার?

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যুটা এখনও মেনে নিতে পারেনি কেউই। তালসারিতে শুটিংয়ে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় অভিনেতার। কিন্তু প্রশ্ন উঠছে, শুটিংয়ের সময় নিরাপত্তা কোথায় ছিল? গোটা ইউনিটের সামনে কীভাবে ঘটল দুর্ঘটনা? ইতিমধ্যে এই ঘটনায় বিচারের দাবি জানিয়েছেন একাধিক টলিউড তারকা। আর এবার জানা যাচ্ছে, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর করতে চলেছেন রাহুল জায়া প্রিয়াঙ্কা সরকার।

    রাহুলের (Rahul Arunoday Banerjee) মৃত্যুতে শুরু আইনি লড়াই?

    রাহুলের মৃত্যু নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। কে নেবে নিরাপত্তার দায়িত্ব? এই প্রশ্নই তুলছে টলিপাড়া। এই পরিস্থিতিতে আর্টিস্ট ফোরামের সদস্যরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে একটি বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কাও। সম্ভবত সেখানেই আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যাচ্ছে, বুধবার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর করতে চলেছেন। পাশাপাশি আর্টিস্ট ফোরাম ওই সংস্থাকে আইনি নোটিশও পাঠাতে চলেছে বলে খবর।

    Priyanka sarkar may file fir in rahul arunoday banerjee death

    পুলিশ শুরু করেছে জেরা: খবর পাওয়া গিয়েছে, আগামী কিছুদিনে যদি ঠিক তথ্য সহ জবাব না পাওয়া যায় তাহলে কর্মবিরতির সিদ্ধান্ত পর্যন্ত নেওয়া যেতে পারে। তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য পাওয়া গেলেও তাদের মধ্যে মিল নেই। যেমনটা জানা যাচ্ছে, এখনও পর্যন্ত ১০ থেকে ১২ জনকে জেরা করেছে পুলিশ। শুটিং ইউনিটের সদস্য থেকে প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা, রাহুলের (Rahul Arunoday Banerjee) হোটেল কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

    আরও পড়ুন : নিত্যযাত্রীদের মাথায় হাত, কলকাতায় জনপ্রিয় পরিষেবা বন্ধ করছে এই অ্যাপ ক্যাব সংস্থা

    মিলছে না তথ্য: বিভিন্ন তথ্যের মধ্যে কোনও মিল নেই। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রাহুল জলে নামার কিছুক্ষণের মধ্যে জলের গভীরতা বেড়ে যায়। হঠাৎ করে ভারসাম্য হারিয়ে ফেলেন রাহুল। নায়িকা শ্বেতা কোনোভাবে ফিরে এলেও তলিয়ে যান অভিনেতা। কিন্তু কখন উদ্ধার করা হয় রাহুলকে? সময় নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা।

    আরও পড়ুন : মোবাইল ফোন-মাইক্রোওয়েভ থেকে বিদেশ ভ্রমণ, একগুচ্ছ পণ্যের দাম কমছে, কোন ক্ষেত্রে বাড়বে খরচ?

    কেউ বলছেন, দ্রুত তোলা হয়েছিল রাহুলকে। আবার স্থানীয়রা জানাচ্ছেন, দীর্ঘ সময় দেখা যায়নি তাঁকে। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টেও রাহুলের দীর্ঘক্ষণ জলের মধ্যে থাকার প্রমাণ মিলেছে। ফুসফুস, খাদ্যনালী, পাকস্থলীতে নোনা জল এবং অত্যধিক বালি ঢুকে গিয়েছিল। তাহলে ঠিক কতক্ষণ ছিলেন তিনি জলের তলায়? এই প্রশ্নের উত্তরই খুঁজছে ইন্ডাস্ট্রি।

    Click here to Read More
    Previous Article
    ‘শুধু বিধানসভা নয়, ২৯-এর লোকসভাতেও হুমায়ূনের সঙ্গে জোট’মুর্শিদাবাদ থেকে বড় ঘোষণা Asaduddin Owaisi-র
    Next Article
    'বাঙালিদের পাত থেকে মাছ কেড়ে নিয়েছে তৃণমূল সরকার' বিস্ফোরক মন্তব্য দেবজিৎ সরকারের

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment