Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১৯ টি মামলায় গ্রেফতার ৩৫ জন, উত্তপ্ত মোথাবাড়িতে অ্যাকশন মোডে NIA

    5 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : মোথাবাড়ির (Mothabari) ঘটনা ঘিরে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। বিচারকদের উপরে হামলার ঘটনায় এবার NIA এর একটি টিম যাচ্ছে মালদায়। ইতিমধ্যেই ২৪ জনের একটি টিম রওনা দিয়েছে মালদার উদ্দেশে, যে টিমটির নেতৃত্বে রয়েছেন খোদ ডিআইজি। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে কলকাতায় এসে পৌঁছেছেন NIA এর আইজি সোনিয়া সিং।

    মোথাবাড়িতে (Mothabari) এবার তদন্তে NIA

    জানা যাচ্ছে, মালদা পৌঁছে প্রথমেই মোথাবাড়ি থানায় যাওয়ার কথা রয়েছে NIA এর। মোথাবাড়ি এবং কালিয়াচক থানা মিলিয়ে মোট ১৯ টি মামলা দায়ের করা হয়েছে বলে খবর। গ্রেফতার হয়েছেন ৩৫ জন। জানা যাচ্ছে, NIA এর টিম এই দুটি থানায় গিয়ে কেস সম্পর্কিত সমস্ত নথি সংগ্রহ করবেন।

    NIA will investigate in mothabari

    কী কী বিষয়ে তদন্ত: বিচারকদের উপরে হামলার নেপথ্যে কারা রয়েছে, কাদের গাফিলতি এবং নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকার পরেও কেন বিচারকদের কাজের জায়গা বদল করা হয়নি, এই সমস্ত বিষয়গুলির তদন্তের NIA। ৬ এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে তাঁদের তদন্তের রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে।

    আরও পড়ুন : একঘেয়ে তরকারি ভুলে যান, এবার গরমে পাতে পড়ুক সুস্বাদু দই পটল, দেখে নিন রেসিপি

    গ্রেফতার মূল চক্রী: কালিয়াচকের (Judicial Officers) ঘটনার পেছনে মূল চক্রী অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করে সিআইডি। ওই ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বাগডোগরা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে উত্তরবঙ্গের এডিজি বলেন, তাঁরা মনে করছেন মালদার (Mothabari) বিভিন্ন হিংসার ঘটনায় এই ব্যক্তিই অন্যতম ষড়যন্ত্রকারী। এই খবর জানিয়েছেন উত্তরবঙ্গের এডিজি।

    আরও পড়ুন : ডাল সেদ্ধ করার সময়ে এই ছোট্ট ভুলেই নষ্ট হচ্ছে পুরো পুষ্টিগুণ

    ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসের সামনে উস্কানিমূলক ভাষণ দিতে দেখা গিয়েছে অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামকে। বাগডোগরা বিমানবন্দরে ধৃত সহযোগী এক্রামুলও ছিল তাঁর সঙ্গে। পুলিশ জানায়, ধরপাকড় শুরু হতেই বেঙ্গালুরু পালানোর চেষ্টায় ছিলেন দুজনে।

    Click here to Read More
    Previous Article
    যাঁরা যুবসাথীতে আবেদন করেও টাকা পাননি তারা কবে পাবেন অনুদান? জানালেন মমতা
    Next Article
    Live: বিজেপিতে যোগদান করার পর সাংবাদিকদের মুখোমুখি টেনিস তারকা লিয়েন্ডার পেজ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment