Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বেঙ্গালুরুতে তৈরি হচ্ছে ভারতের প্রথম বুলেট ট্রেন ‘B28’, কবে শুরু পরিষেবা? জানাল রেল মন্ত্রক

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: ভারতের প্রথম বুলেট ট্রেন (Bullet Train) ‘B28’ কবে প্রস্তুত হবে এই প্রশ্নই এখন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। যদিও, এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রেল মন্ত্রক ২০২৭ সালের মার্চের মধ্যে দেশের প্রথম বুলেট ট্রেন, ‘B28’ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই হাই-স্পিড ট্রেন বেঙ্গালুরুর BEML-এ রেল কোচ কমপ্লেক্সে তৈরি করা হচ্ছে। ২০২৪ সালের অক্টোবরে, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) এই ডিফেন্স PSU-কে ২ টি হাই-স্পিড ট্রেনসেটের ডিজাইন, নির্মাণ এবং চালুর জন্য একটি চুক্তি প্রদান করে।

    বেঙ্গালুরুতে তৈরি হচ্ছে ভারতের প্রথম বুলেট ট্রেন (Bullet Train) ‘B28’:

    সুসংবাদ দিয়েছে রেল মন্ত্রক: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস রেল মন্ত্রককে উদ্ধৃত করে জানিয়েছে, “BEML-এ বর্তমানে ‘B28’-এর উৎপাদন চলছে। দেশে ২৮০ কিমি/ঘণ্টার গতিতে চলতে সক্ষম ডিজাইনে ২ টি দেশীয় রোলিং স্টক তৈরি করা হচ্ছে। প্রথম ট্রেনটি ২০২৭ সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যে প্রস্তুত হয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে।” আরও বলা হয়েছে যে, এরপর ‘B28’ ট্রেনসেটের ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা ও ট্রায়াল করা হবে। প্রাথমিকভাবে, সুরাট ও ভাপির মধ্যে এই ট্রেন চালানোর পরিকল্পনা করা হচ্ছে। ৯৭-কিলোমিটার দীর্ঘ এই পথটি মুম্বাই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের একটি অংশ। যা ২০২৭ সালের অগাস্টের মধ্যে চালু করার লক্ষ্য নির্ধারণ করেছে রেল।

    India's first bullet train 'B28' is being built in Bengaluru.

    গতিবেগ: আরও জানা গিয়েছে যে, “‘B28’ ব্যবহার করেই পরিষেবা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৭ সালের অগাস্ট মাসের মধ্যে সুরাট থেকে ভাপি (৯৭ কিমি) পর্যন্ত ‘B28’ ব্যবহার করে পরিষেবা শুরু করার প্রচেষ্টা চলছে।'” রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, জাপানে শিনকানসেন E10 সিরিজের ডেভেলপমেন্ট চলছে। রেলের তথ্য অনুযায়ী, B28-এর ডিজাইন স্পিড ঘন্টায় ২৮০ কিলোমিটার। কিন্তু এর অপারেশনাল স্পিড হবে ঘণ্টায় ২৫০ কিলোমিটার। রেল মন্ত্রক জানিয়েছে, “বুলেট ট্রেন একটি বিশাল প্রকল্প। জাপান থেকে রোলিং স্টক সংগ্রহ করতে আমরা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। আমরা ‘B28’ ট্রেনটি ভারতেই তৈরি করছি। এর মানে হল, এটি ঘণ্টায় ২৮০ কিলোমিটার গতিতে চলার জন্য ডিজাইন করা হয়েছে। তবে, প্রাথমিকভাবে এটি ঘণ্টায় ২৫০ কিলোমিটার গতিতে চলবে।”‘

    আরও পড়ুন: KKR-এর বিরুদ্ধে ম্যাচ চলাকালীন অশ্লীল শব্দের ব্যবহার! অভিষেক শর্মার বিরুদ্ধে কড়া পদক্ষেপ BCCI-র

    খরচ কত হবে: চুক্তি অনুযায়ী, প্রতিটি ট্রেনসেটে ৮ টি বগি থাকবে। প্রতিটি বগির দাম ২৭.৮৬ কোটি টাকা। এদিকে মোট চুক্তিমূল্য ৮৬৬.৮৭ কোটি টাকা। এর মধ্যে ডিজাইন কস্ট, ওয়ান-টাইম ডেভেলপমেন্ট কস্ট, নন-রেকারিং চার্জ, জিগস, ফিক্সচার, টুলিং এবং টেস্টিং ফেসিলিটির জন্য ওয়ান-টাইম কস্ট যুক্ত রয়েছে।

    আরও পড়ুন: ২৫০ কোটি নিয়েও আসেননি মেসিরা? আর্জেন্টিনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চান কেরলের ক্রীড়ামন্ত্রী

    কী কী সুবিধা পাওয়া যাবে: এই হাই-স্পিড ট্রেনসেটে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, চেয়ার কার কনফিগারেশনের কোচ থাকবে। ভারতে নির্মিত এই বুলেট ট্রেনসেটে যাত্রীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাও থাকবে। যার মধ্যে অন্যতম হল রিক্লাইনিং এবং রোটেটেবল সিট। এছাড়াও, চলাচলে অক্ষম যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা এবং একটি অনবোর্ড ইনফোটেইনমেন্ট সিস্টেমও রয়েছে।

    Click here to Read More
    Previous Article
    মনোনয়নের মিছিলে গিয়ে খোয়া গেল জুতো, খালি পায়েই ঘুরে বেড়ালেন তৃণমূল সাংসদ
    Next Article
    একাই একশোর হুংকার মমতার

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment